মুম্বইতে করোনার বলি আরও এক! লকডাউনেও পরপর আক্রান্তের মৃত্যু

মুম্বইতে আরও এক ব্যক্তি করোনা ভাইরাসের সংক্রমণে নিজের প্রাণ হারালেন। সোমবারই ৬৫ বছর বয়সী এই ব্যক্তি মারা গিয়েছিলেন। সেই ব্যক্তির টেস্টের রেজাল্ট আসতে তা নিয়ে মুখ খোলা হয়। জানা গিয়েছে মৃত ব্যক্তি সংযুক্ত আমিরসাহি থেকে এসেছিলেন।

পরপর মমৃত্যু হচ্ছে করোনা আক্রান্তদের

পরপর মমৃত্যু হচ্ছে করোনা আক্রান্তদের

সোমবার বাংলায় করোনা আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছিল। এছাড়া মুম্বইতেই এক বিদেশি মারা গিয়েছিলেন করোনায় আক্রান্ত হয়ে। ৬৮ বছরের সেই বিদেশী ফিলিপিন্সের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। তবে সব থেকে চাঞ্চল্যকর বিষয় হল করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। পরে ফের সেই সংক্রমণের জেরেই প্রাণ যায় তাঁর।

রবিবার জনতা কার্ফুর দিনই প্রাণ হারান তিনজন

রবিবার জনতা কার্ফুর দিনই প্রাণ হারান তিনজন

এর আগে রবিবার জনতা কার্ফু চলাকালীনই তিনজন ব্যক্তির মৃত্যু খবর প্রকাশ হয়। সকালে মুম্বই ও পাটনা থেকে করোনার জেরে মৃত্যুর সংবাদ আসে। আর বেলা গড়াতেই আরও একটি মৃত্যুর সংবাদ আসে দেশের পশ্চিমের রাজ্য গুজরাত থেকে। গুজরাতের সুরাতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান এক বৃদ্ধ।

ক্রমেই বেড়ে চলেছে করোনায় মৃতের সংখ্যা

ক্রমেই বেড়ে চলেছে করোনায় মৃতের সংখ্যা

এই নিয়ে ৩ বিদেশি সহ দেশে মোট ১২ জনের মৃত্যু হল করোনা ভাইরাসের জেরে। এর আগে জয়পুরে এক বিদেশি ছাড়া, পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি ও কর্নাটকে একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। দেশে এখনও ৪১ জন বিদেশি আছেন যাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে।

দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ৪৯০ ছাড়িয়েছে

দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ৪৯০ ছাড়িয়েছে

এদিকে ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ৪৯০ ছাড়িয়েছে। রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯। এর মধ্যে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন নিজের। এছাড়া সারা বিশ্বে ২৭৮ জন ভারতীয়র শরীরেও করোনা ভাইরাসের চিহ্ন মিলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+