বিদেশ থেকে ফিরে ছেলে দেখলেন বাড়িতে পড়ে শুধু মায়ের কঙ্কাল, চরমে রহস্য

বিকল্প চাবির ব্যবস্থা করে ফ্ল্যাটের ভিতরে ঢুকতেই হতবাক হয়ে যান ঋতুরাজ। দেখেন ঘরে পড়ে রয়েছে তাঁর মায়ের কঙ্কালবত দেহ।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে মুম্বইয়ের ওশিয়ারার ফ্ল্যাটে মাকে দেখতে গিয়েছিলেন ঋতুরাজ সাহানি। কিন্তু দরজর সামনে কলিং বেল বাজিয়েও মেলেনি কারও সাড়া। শেষমেশ বিকল্প চাবির ব্যবস্থা করে ফ্ল্যাটের ভিতরে ঢুকতেই হতবাক হয়ে যান ঋতুরাজ। দেখেন ঘরে পড়ে রয়েছে তাঁর মায়ের কঙ্কালবত দেহ।

বিদেশ থেকে ফিরে ছেলে দেখলেন বাড়িতে পড়ে শুধু মায়ের কঙ্কাল, চরমে রহস্য

আতঙ্কিত , পীড়িত ঋতুরাজ সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে জানায়, দেহ উদ্ধারের দিন থেকে, সপ্তাহ খানেক আগেই মারা গিয়েছেন ওই ৬৩ বছরের মহিলা। তবে পোস্ট মর্টেমের রিপোর্ট এবিষয়ে এখনও আসা বাকি রয়েছে, তারপরই ঘটনার বিষয়ে সঠিক সিদ্ধান্তে আসতে পারবে পুলিশ। তবে মহিলার মৃত্যুর পর দেহের পচা গলা গন্ধও পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ফলে রহস্য দানা বাঁধছেই।

এদিকে, আপাতত পুলিশ মনে করছে , স্বাভাবিক মৃত্যু হয়েছে ওই মহিলার। কারণ আপাতভাবে মহিলার দেহে কোনও ক্ষত চিহ্ন নেই। তাছাড়াও বাইরে থেকে আটকানো ছিল ফ্ল্যাটের দরজা। উল্লেখ্য, ফ্ল্যাটটিতে একা থাকতেন ঋতুরাজের মা। ১৯৯৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে শুরু করেন ঋতুরাজ। ছেলে ও মায়ের শেষবার কথোপকথোন হয় ফোনে ২০১৬ সালের এপ্রিল মাসে। তখনই নাকি ওই মহিলা ছেলেকে জানিয়েছিলেন তাঁর ওই ফ্ল্যাটটিতে বড্ড একা লাগে। তাঁকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়ার জন্যও ছেলেকে বলতে থাকেন ওই মহিলা। এরপর যে তাঁর এইভাবে করুণ পরিণতি হবে, তা ভাবতে পারেন নি ছেলে ঋতুরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+