প্রাক্তন স্ত্রীকে ধর্ষণ, বন্ধুর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব, রুজু মামলা

ওই মহিলার বক্তব্য, স্বামীর সঙ্গে কয়েক মাস আগেই ডিভোর্স হয়ে গিয়েছিল। তার পর তিনি আলাদাই থাকতেন। গত ২৬ জুলাই রাতে প্রাক্তন স্বামী সঞ্জয় সোনি জোর করে বাড়িতে ঢুকে পড়ে। মদ্যপ অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয়। এর পর ওই ব্যক্তি নিজের এক বন্ধুর সঙ্গে রাত কাটাতে বলে প্রাক্তন স্ত্রীকে। তিনি রাজি না হলে তাঁকে চড় মারা হয়। মাটিতে ফেলে পেটে লাথি মারা হয় বলেও অভিযোগ। কয়েক দিন চুপচাপ থাকলেও শেষ পর্যন্ত চলতি মাসের প্রথম সপ্তাহে ওই মহিলা থানায় অভিযোগ জানান। তিনি বলেন, লোকলজ্জার ভয়ে এতদিন অভিযোগ জানাতে ভয় পাচ্ছিলেন। এখন সাহস সঞ্চয় করেছেন।
ডাক্তারি পরীক্ষায় ধর্ষণ ও শারীরিক নির্যাতনের প্রমাণ মিলেছে। পুলিশ মামলা শুরু করলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।












Click it and Unblock the Notifications