ফের শিরোনামে গুরুগ্রাম! এবার শৌচালয়ে যৌন নিগ্রহ কিশোরীকে

ফের একবার যৌন নিগ্রহের ঘটনায় শিরোনামে উঠে এল হরিয়ানার গুরুগ্রাম। এক ১৬ বছরের কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বছর ২০-র এক যুবকের বিরুদ্ধে।

ফের একবার যৌন নিগ্রহের ঘটনায় শিরোনামে উঠে এল হরিয়ানার গুরুগ্রাম। এক ১৬ বছরের কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বছর ২০-র এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় পতৌদি গ্রামে বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ অভিযুক্ত শৌচালয়ে জোর করে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ মামলা দায়ের করে তদন্তে নেমেছে।

ফের শিরোনামে গুরুগ্রাম! এবার শৌচালয়ে যৌন নিগ্রহ কিশোরীকে

কিশোরীর মায়ের অভিযোগ, ভোরে উঠে শৌচালয়ে যায় তাঁর মেয়ে। বেশ কিছুক্ষণ না ফেরায় তিনি গিয়ে দেখেন মেয়েকে নিগ্রহ করছে অভিযুক্ত। তিনি গিয়ে অভিযুক্তকে ধরে ফেলেন। লাঠিপেটা করতে শুরু করেন। সেইদেখে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। যাওয়ার আগে কিশোরীর মা-কেও হুমকি দিয়ে যায়।

জানা গিয়েছে, অভিযুক্ত বেশ কিছুদিন ধরেই কিশোরীর পিছনে পড়েছিল। অটোয় স্কুল যাওয়ার পথে বিরক্ত করত। ছয়মাস আগেও একবার শ্লীলতাহানি করে। গোপন ছবি প্রকাশ করে দেবে বলে ভয় দেখায়।

মানেসরের সাব ইস্পেক্টর সীমা দেবী জানিয়েছেন, সমাজের ভয়ে পরিবার এর আগে পুলিশ অভিযোগ জানানোর সাহস পায়নি। পুলিশ মামলা দায়ের করে তদন্তে নেমেছে। এখন অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে। নির্যাতিতা কিশোরীর বয়ান রেকর্ড হয়েছে। পকসো আইনে ও ভারতীয় দণ্ডবিধির ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+