দত্তক নেওয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে

চেন্নাই, ৫ জুলাই : নিজের দত্তক নেওয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তণ্ডিয়ারপেট এলাকায়। অভিযুক্তের নাম মনি। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। [নিজের দুই নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সহবাস করে নিগৃহীতা কিশোরীকে গর্ভবতী করে দিয়েছিল এই মনি। চেন্নাইয়ের সরকারি হাসপাতালে কিশোরীকে নিয়ে যাওয়া হলে সন্তানের জন্ম দেয় ওই কিশোরী। ঘটনা বুঝে এরপর চিকিৎসকেরাই পুলিশে খবর দেন। [২৯ ঘণ্টা ধরে স্বামী ধর্ষণে অভিযুক্ত স্ত্রী!]

দত্তক নেওয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে

জানা গিয়েছে, ১৬ বছর বয়স ওই কিশোরী। দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে তাকে ১৫ বছর আগে দত্তক নেয় মনি ও তার স্ত্রী। সেই আত্মীয়ের আর্থিক দুরবস্থার সুযোগ নিয়েই সে এই কাজ করেছিল। পরে একটু বড় হতেই মেয়েটির উপরে নেমে আসে বাবার অত্যাচার। [মায়ের নির্দেশে কিশোরী বোনকে ধর্ষণ দাদার]

বারবার ধর্ষিতা হতে হয় কিশোরীকে। পরে গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী। সেই দেখে মনি কিশোরীকে একটি ঘরে বন্দি করে রেখেছিল। এবং এই বলে ভয় দেখায় যে কাউকে কিছু বললে বিপদে পড়তে হবে তাকে। সেই ভয়ে প্রতিবেশীদেরও কিছু জানায়নি সে। [ধর্ষিতা দিদিকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার এক কিশোরী]

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি আগে থেকেই জানত মনির স্ত্রী। কিন্তু তা সত্ত্বেও পরিবারের সম্মান খোয়ানোর ভয়ে কাউকে কিছু বলেনি। গর্ভাবস্থার শেষদিকে প্রসব বেদনা উঠলে কিশোরীরকে হাসপাতালে ভর্তি করতে হয় মনিকে। তারপরই গোটা ঘটনা সামনে এসেছে।

পুলিশ অভিযুক্ত মনির বিরুদ্ধে ধর্ষণ ও শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধমূলক পসকো আইনে মামলা রুজু করেছে। আদালতে হাজির করা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+