Online Delivery: ‘দীপাবলিতে মাংস খাওয়া অপরাধ,’ ডেলিভারি এজেন্টের ‘শাসানি’তে আতঙ্কে কাস্টমার

Online Delivery: অনলাইনে বিরিয়ানি (Biryani) অর্ডার করে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী। দীপাবলিতে মাংস খেতে নিষেধ করে শাসানি ডেলিভারি এজেন্টের (Delivery Agent)। আতঙ্কে দিল্লির এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা।

ওই ব্যক্তি জানান, দীপাবলির আগে অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছিলেন তিনি। কিন্তু ডেলিভারি এজেন্ট তাকে চিকেন বা মটন খেতে নিষেধ করেন। শুধু বারণই নয়, রীতিমতো শাসানি দিয়ে বলে যান দীপাবলির সময় তিনি যেন মাংস না খান। দীপাবলির সময় মাংস খাওয়া ধর্মে শুভ নয় বলেও ওই ডেলিভারি এজেন্ট মন্তব্য করেন বলে অভিযোগ।

delevey boy

এরপরই আতঙ্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই ব্যক্তি। গোটা ঘটনার কথা জানিয়ে তিনি লেখেন, "আমার কাছে ডেলিভারি এজেন্টের নম্বর ও নাম রয়েছে। কিন্তু ও আমার বাড়ি চেনে। ওর ব্যাপারে অভিযোগ দায়ের করলে আমার বাড়িতে এসে চড়াও হতে পারে। কী করব ভেবে পাচ্ছিনা।" ভয়ে দিশেহারা হয়ে পড়েন ওই ব্যক্তি।

অনলাইনে অর্ডার করা খাবারে ডেলিভারি এজেন্টের নীতি পুলিশি (Moral Policing) দেখে হতবাক নেটিজেনরাও। পোস্টের কমেন্টে একজন লেখেন, "এই ধরনের নীতি পুলিশি বরদাস্ত নয়। আর এক মুহূর্তও অপেক্ষা না করে ইমেল বা ফোন মারফত অভিযোগ দায়ের করা উচিত।" অপর একজন লেখেন, "নিজের ধর্মানুগত্য অন্যের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। মাংসে আপত্তি থাকলে মাংস ডেলিভারি করছেন কেন?"

সময় ও পরিশ্রম দুইই বাঁচাতে অনলাইনে খাবার অর্ডার করে থাকেন অনেকে। উৎসবের মরশুমে ব্যস্ততার মাঝেও অনলাইনে খাবার অর্ডারের ঝোঁক থাকে। কিন্তু খাবারে কী থাকছে, তা নিয়ে ডেলিভারি এজেন্টের হুমকি ধমকি কার্যত বেনজির। এবার উঠে এল তেমনই এক ভয়াবহ অভিজ্ঞতার ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+