উল্লুককে মদ খাইয়ে হাজতবাস, দিতে হল জরিমানাও

কক
গুয়াহাটি, ১৫ ডিসেম্বর: হিক! উল্লুককে মদ খাইয়ে জেলে গেলেন এক ব্যক্তি। দিতে হল তিন হাজার টাকা জরিমানাও। এমন অভিনব ঘটনার সাক্ষী রইল ইম্ফল চিড়িয়াখানা।

যোসুয়া ইনবুন নামে এক ব্যক্তি গত বুধবার ঢুকেছিলেন মণিপুরের ইম্ফল চিড়িয়াখানায়। নিজে মদ্যপানে অভ্যস্ত। ঠান্ডা পানীয়ের বোতলে মদ মিশিয়ে তা পকেটে করে নিয়ে ঘুরছিলেন আর সুযোগ বুঝে চুকচুক করে পান করছিলেন। ঘুরতে ঘুরতে এসে পড়েন উল্লুকের খাঁচার সামনে। দর্শনার্থীরা এসে পশুপাখিদের খাবার দেয়। তাই উল্লুকটিও খাবারের আশায় এগিয়ে আসে খাঁচার একদম সামনে। তখনই ওই ব্যক্তি পকেট থেকে মদ মেশানো ঠান্ডা পানীয়ের বোতল বের করে এগিয়ে দেন।

প্রথমে সেটা নিয়ে নেড়েচেড়ে দেখে উল্লুকটি। তার পর জল ভেবে তা খেতে শুরু করে। চোঁ-চোঁ করে পুরো বোতল খালি করে দিয়ে ঝিমোতে শুরু করে। তা দেখে খ্যাকখ্যাক করে হাসতে থাকে ওই মাতাল। কিন্তু গোটা ঘটনা নজরে পড়ে যায় চিড়িয়াখানার এক মহিলা কর্মীর। তিনি চিৎকার শুরু করে দিলে বাকি কর্মীরাও দৌড়ে আসে। অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। উল্লুকটির চিকিৎসার জন্য তাঁর কাছ থেকে তিন হাজার টাকা আদায় করা হয়। তার পর পুলিশ তাঁকে সারা রাত থানায় আটকে রাখে। ভবিষ্যতে আর এমন হবে না, এই প্রতিশ্রুতি দিলে পরদিন সকালে ওই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+