খুনের পর স্ত্রীকে টুকরো করে ফ্রিজে লুকিয়ে রাখল স্বামী

খুন
মুম্বই, ৪ ডিসেম্বর: স্ত্রীয়ের সঙ্গে কখনও-সখনও খটাখটি লাগত। যেমনটা আর পাঁচটা সংসারে হয় আর কী! কিন্তু, 'চরম শিক্ষা' দিতে স্ত্রীকে খুন করল স্বামী। তার পর শরীরটা চার টুকরো করে তিনটে টুকরো লুকিয়ে রাখল ফ্রিজে। বাকি টুকরোটা রাখল শোওয়ার ঘরে। যদিও শেষ রক্ষা হল না। গারদে যেতে হল অভিযুক্ত স্বামীকে।

গিরীশ কোটে (৩৫) স্ত্রী মধুবন্তীকে নিয়ে থাকত মুম্বইয়ের ভায়ন্দর এলাকার 'নক্ষত্র' আবাসনে। ১৪ তলার ঘর ভাড়া নিয়েছিল তারা সাত মাস আগে। পড়শিরা জানাচ্ছেন, প্রায়ই দু'জনে ঝগড়া হত। গিরীশ কোটে স্ত্রীকে মারধরও করত। কয়েকদিন আগে থেকে হঠাৎ মধুবন্তী (৩২) বেপাত্তা। চুপচাপ হয়ে গিয়েছিল গিরীশও। ওই একই আবাসনে থাকেন গিরীশের ছোটো ভাই। গতকাল দাদার ঘরে ঢুকে একটা পচা গন্ধ পান তিনি। জিজ্ঞাসাবাদ করাতে প্রথমে কিছু বলেনি গুণধর। পরে ভাইয়ের জেরার মুখে ভেঙে পড়ে জানায়, নিজের স্ত্রীকে খুন করেছে সে। কিন্তু, স্ত্রীয়ের দেহ টুকরো করে ফ্রিজে রাখা আছে, সেটা বলেনি। পরে অভিযুক্তের ভাই-ই পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে এসে পুলিশের চোখ চড়কগাছ! পচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, রক্তাক্ত-আধপচা দেহাংশ রয়েছে শোওয়ার ঘরে খাটের নীচে। শরীরে বাকি টুকরো কোথায়, পুলিশ চেপে ধরতে এবার গড়গড় করে সব উগরে দেয় গিরীশ। নিজেই ফ্রিজ খুলে পুলিশকে দেখায় তার 'কীর্তির নমুনা'। প্রথমে সে চেষ্টা করেছিল চারটে টুকরোই ফ্রিজে রেখে দিতে। কিন্তু, জায়গায় কুলোয়নি বলে বাকি টুকরোটা রেখেছিল শোওয়ার ঘরে।

থানে (গ্রামীণ)-র অতিরিক্ত পুলিশ সুপার সংগ্রাম সিং নিশানদার বলেন, "আমরা ফোন পেয়ে ছুটে আসি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কবে খুনটা হয়েছে, তা জানা যাবে রিপোর্ট পেলে। যা দিয়ে ওই মহিলার দেহ চার টুকরো করা হয়েছে, সেটা এখনও আমরা খুঁজে পাইনি। অভিযুক্তকে থানায় জেরা করে সেটা জেনে নেব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+