অলৌকিক ক্ষমতা পেতে শিশুকে খুন করে মাংস খেল অটোচালক

খুন
নাগপুর, ১৭ নভেম্বর: কোনও শিশুর শরীরের নির্দিষ্ট অংশ খেলে অলৌকিক ক্ষমতা পাওয়া যাবে, এই পরামর্শ পেয়ে নারকীয় কাণ্ড ঘটাল এক অটোচালক। ন'বছরের একটি বাচ্চাকে খুন করার পর তার দেহাংশ রান্না করে ভক্ষণ করল অভিযুক্ত। এই কাজে তাকে সঙ্গ দিল আরও পাঁচজন। অপহরণ ও খুনের অভিযোগে সবাইকে গ্রেফতার করেছে পুলিশ।

নাগপুরের বাসিন্দা আসিফ শাহ ওরফে মুন্না তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা করত। অলৌকিক ক্ষমতা অর্জন করতে লালায়িত ছিল। এক তান্ত্রিক তাকে পরামর্শ দেয় যে, কোনও শিশুর চোখ, কিডনি ও হৃৎপিণ্ড খেলে অলৌকিক ক্ষমতা অর্জন করতে পারবে। কুসংস্কারে ডুবে থাকা ওই ব্যক্তি আরও পাঁচ যুবককে সঙ্গে নিয়ে গত ৮ নভেম্বর ওয়ার্ধা থেকে অপহরণ করে একটি শিশুকে। ন'বছরের ওই বাচ্চার নাম রূপেশ হীরামন মুলে। সে চতুর্থ শ্রেণীতে পড়ত।

অপহরণের পর তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে খুন করা হয়। তার পর শব থেকে চোখ, কিডনি ও হৃৎপিণ্ড উপড়ে নেয়। সেইগুলি রান্না করে শাগরেদদের সঙ্গে ভক্ষণ করে। তার পর স্থানীয় একটি হনুমান মন্দিরে পুজো দেয়।

এদিকে, শিশুটির পরিবার তাকে খুঁজে না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ নির্দিষ্ট সূত্র ধরে গ্রেফতার করে আসিফ শাহ ওরফে মুন্নাকে। তার বাকি পাঁচ শাগরেদকেও ধরে পুলিশ। এরা হল উত্তম পোহানে, অঙ্কুশ গিরি, সুরেশ ধানোড়ে, দিলীপ ভোগে এবং দিলীপ খামখারকে। এদের আদালতে তোলা হলে ২০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+