সংসদের নাগালেই মেট্রো স্টেশনে মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি, দেখুন ভিডিও
এবার দিল্লি মেট্রো স্টেশনের মধ্যেই শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা সাংবাদিক। যেখানে ঘটনাটি ঘটেছে তার কাছেই রয়েছে সংসদ ভবন। এই ঘটনার জন্য নিরাপত্তার গাফিলতির দিকেই সকলে আঙুল তুলছে।
দেশের রাজধানীতে মহিলাদের নিরাপত্তার হাল কোথায় পৌঁছেছে তা ফের একবার প্রমাণিত হল। এবার এমন এক ভিডিও ফুটেজ সামনে এল যা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারেন অনেকে। সোমবার সন্ধ্যায় দিল্লির সংসদ ভবনের কাছেই আইটিও মেট্রো স্টেশনের এই ঘটনা এখন ভাইরাল হয়ে গিয়েছে।

মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ফাঁকা সিঁড়ি দিয়ে নেমে আসছেন এক মহিলা। আর সামনে থাকা একটি লোক আচমকাই ঘুড়ে ওই মহিলাকে জাপটে ধরার চেষ্টা করছে। মহিলা প্রতিরোধ করায় লোকটি ছুটে পালানোর চেষ্টা করতে থাকে। ইতিমধ্যেই মহিলা ওই লোকটির একটি হাতও ধরে ফেলেছিলেন। লোকটি সমানে হাত ছাড়ানোর চেষ্টা করছিল। এরপর আচমকাই হাত ছাড়িয়ে ওই লোকটি সিড়ি দিয়ে উঠে দৌঁড়ে পালায়।
পরে ওই মহিলা স্টেশনের সিআইএসএফ-এর নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানান। মহিলা নিজের সাংবাদিক পরিচয়ও দেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লোকটি-কে চিহ্নিতও করে সিআইএসএফ। এদিকে, পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার ও বুধবার স্টেশন চত্বরে চলে কড়া নজরদারি। সেই সঙ্গে এই দু'দিনে অন্তত ৫ হাজার যাত্রীর কাছ থেকে অভিযুক্তর সিসিটিভি ছবি দেখিয়ে পুলিশের পাঁচটি দল তথ্য সংগ্রহের চেষ্টাও চালায়। শেষমেশ বৃহস্পতিবার অখিলেশ কুমার নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
#WATCH: 25-year-old journalist molested at ITO Metro station in #Delhi on 13 November; accused arrested.(Source: CCTV) pic.twitter.com/xbkDVKBu0K
— ANI (@ANI) November 17, 2017
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দিল্লির একটি বস্তিতে তল্লাশি অভিযান চালিয়ে অখিলেশ কুমারকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি করেই ক্ষান্ত হয়নি অখিলেশ, সে আরও এক মহিলারও শ্লীলতাহানি করে পালিয়ে যায়। শ্লীলতাহানির সময় অখিলেশ খুবই খারাপ ভাষায় টিপ্পনিও কাটছিল বলে তদন্তে পুলিশ জানতে পেরেছ। অখিলেশ পেশায় একটি টি-স্টলের কর্মী বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications