দিল্লিতে চলন্ত বাসে ছাত্রীর সামনে বসে হস্তমৈথুন! পরের ঘটনা চমকে দেবে

রাজধানী দিল্লিতে এক যুবতীকে দেখে সামনে বসেই হস্তমৈথুন করতে শুরু করে এক অভিযুক্ত।

কয়েকমাস আগে কলকাতার রাস্তায় চলন্ত বাসে দুই যুবতীকে দেখিয়ে হস্তমৈথুন করে গ্রেফতার হয় এক মাঝবয়সী ব্যক্তি। সেইরকমই একটি ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে। এক যুবতীকে দেখে সামনে বসেই হস্তমৈথুন করতে শুরু করে এক অভিযুক্ত। এই পর্যন্ত ঘটনা মিলে গেলেও পরের দিকেই ঘটনা সামান্য আলাদা।

দিল্লিতে চলন্ত বাসে ছাত্রীর সামনে বসে হস্তমৈথুন! পরের ঘটনা আরও চমকপ্রদ

দিল্লির ঘটনায় মহিলাদের জন্য সংরক্ষিত আসনে যুবতী বসে ছিলেন। বসন্ত কুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছিল বাস। তার মাঝেই অভিযুক্ত প্যান্ট খুলে যৌনাঙ্গ বের করে ফেলে বলে অভিযোগ।

ঘটনাটি দেখতে পেয়েই যুবতী ভয় পাওয়ার বদলে অভিযুক্তর ওপরে চড়াও হন। উত্তম-মধ্যম দেন সকলের সামনে। বাসে অন্য যাত্রীদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি। তবুও দমে না গিয়ে অভিযুক্তর ওপরে চেপে বসে পুলিশকে ফোন করেন যুবতী।

জানা গিয়েছে, অভিযুক্তকে বাস থেকে টেনে নামিয়ে যুবতীই পুলিশের হাতে তুলে দেন। পুলিশ গ্রেফতার করে মামলা দায়ের করেছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে মধ্যবয়স্ক এক ব্যক্তি দিল্লিতে এক যুবতীর সামনে হস্তমৈথুন করে গ্রেফতার হয়। এই দিল্লিতেই ক্যাব চালক যাত্রীর সামনে হস্তমৈথুন করায় মামলা দায়ের হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+