বিজেপি শাসিত রাজ্যে ফের গোরক্ষকদের তাণ্ডব! প্রতিবেশী রাজ্যের যুবককে হত্যা

ফের গোরক্ষকদের তাণ্ডব। এবার বিজেপি শাসিত রাজস্থানে। শুক্রবার রাতে আলোয়ারে রামগড় জেলার লালাওয়ান্ডিতে গরুচোর সন্দেহে গ্রামবাসীরা ২৮ বছরের এক যুবককে ব্যাপক মারধর করে বলে জানিয়েছে পুলিশ।

ফের গোরক্ষকদের তাণ্ডব। এবার বিজেপি শাসিত রাজস্থানে। শুক্রবার রাতে আলোয়ারে রামগড় জেলার লালাওয়ান্ডিতে গরুচোর সন্দেহে গ্রামবাসীরা ২৮ বছরের এক যুবককে ব্যাপক মারধর করে বলে জানিয়েছে পুলিশ। পরে ওই যুবকের মৃত্যু হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এই ঘটনার নিন্দা করেছেন।

বিজেপি শাসিত রাজ্যে ফের গোরক্ষকদের তাণ্ডব! প্রতিবেশী রাজ্যের যুবককে হত্যা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার কোলগাঁও-এর বাসিন্দা আকবর খান ও আসলাম খান পায়ে হেঁটে গরু নিয়ে যাচ্ছিলেন। রামগড় থানার অধীন এলাকার গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় দুজনকে তাড়া করে।

রামগড় থানার সাব ইনস্পেক্টর জানিয়েছেন, রাত বারোটা থেকে একটা নাগাদ দুজনে দুটি গরু নিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। গ্রামবাসীরা তাঁদের দাঁড় করায়। ভয়ে দুজন পালানোর চেষ্টা করে। গ্রামবাসীরা তাড়া করে ধরে ফেলে। আকবর নামে যুবককে ব্যাপক মারধর করা হয়। অন্যদিকে আসলাম কোনও ভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। মারধরের জেরে পরে আকবর নামে যুবকের মৃত্যু হয়।

পুলিশের তরফে দুটি গরুকে উদ্ধার করে স্থানীয় গোশালায় পাঠানো হয়েছে। গ্রামবাসীদের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এই ঘটনার নিন্দা করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া বলেছেন অভিযুক্তরা ছাড়া পাবে না।

আলোয়ারে বছর খানেক আগে হরিয়ানার পহেরু খানকে একইভাবে হত্যা করা হয়েছিল। এছাড়াও আলোয়ারে গত একবছরে এই ধরনের অনেক ঘটনাই ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+