রাত জেগে সিনেমা দেখছিলেন স্ত্রী, রেগে গিয়ে স্বামী ঘটিয়ে দিলেন অবাককাণ্ড
সারা রাত জেগে সিনেমা দেখবার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে এই অভ্যাস যে কত সাংঘাতিক ঘটনা ,তা উঠে এল মুম্বইয়ের এক চরমকাণ্ড ঘিরে। মুম্বইয়ের চেতন চৌঘুরে বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর স্ত্রীকে খুন করেছেন।
সারা রাত জেগে সিনেমা দেখবার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে এই অভ্যাস যে কত সাংঘাতিক ঘটনা ,তা উঠে এল মুম্বইয়ের এক চরমকাণ্ড ঘিরে। মুম্বইয়ের চেতন চৌঘুরে বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর স্ত্রীকে খুন করেছেন। আর তার কারণ হিসাবে উঠে এসেছে রাত জেগে সিনেমা দেখার অভ্যাস!

রাত জেগে সিনেমা দেখতে ভালোবাসতেন চেতনের ২২ বছরের স্ত্রী। আর সেই অভ্যাস ঘিরেই ক্ষোভ ছিল ৩২ বছরের চেতনের। রাগের জেরে সোজা খুন করেন তিনি। এমনই উঠে আসছে পুলিশি তদন্তে। ঘটনার দিন রাতে, চেতনের স্ত্রী টিভির সাউন্ড বেশ জোরে রেখেই সিনেমা দেখছিলেন। এমন সময় চেতম ঘুমোতে যানম। কিন্তু টিভির সাউন্ডের জেরে তাঁর ঘুম নষ্ট হয়ে যায়। এরপরই শুরু হয় বিবাদ। তারপর সোজা খুন।
চেতনের রাগ এতটাই বেড়ে যায় যে, হাতের সামনে থাকা নাইলনের তার দিয়ে তিনি স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে খুন করেন। রাগ কমে যাওয়ার পর চেতন যখন বুঝতে পারেন যে তিনি কোন ঙুল করে ফেলেছেন। তখন তিনি নিজেই পুলিশ স্টেশনে গিয়ে ধরা দেন। কবুল করেন নিজের সমস্ত দোষ।












Click it and Unblock the Notifications