কেনাকাটায় ছাড় না পাওয়ার রাগে বারাণসীর মলে ২ জনকে খুন ক্রেতার

ঘটনা সামান্য। তবে সেটাই বড় হয়ে উঠল বারাণসীতে। প্রাণ গেল দুজনের। আহত আরও দুজন। ক্রেতাকে কেনাকাটায় ছাড় না দেওয়ায় অভিযুক্ত ২ জনকে প্রকাশ্যে গুলি করে মেরেছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনা সামান্য। তবে সেটাই বড় হয়ে উঠল বারাণসীতে। প্রাণ গেল দুজনের। আহত আরও দুজন। ক্রেতাকে কেনাকাটায় ছাড় না দেওয়ায় অভিযুক্ত ২ জনকে প্রকাশ্যে গুলি করে মেরেছে বলে পুলিশ জানিয়েছে।

কেনাকাটায় ছাড় না পাওয়ার রাগে বারাণসীর মলে ২ জনকে খুন

বারাণসীর জেএইচভি মলের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। দুই নিহতের নাম সুনীল ও গোপী। আহতদের নাম গোলু ও বিশাল। তাঁদের হাসপাতালে চিকিতসা চলছে। অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

একটি জামাকাপড়ের দোকানে কেনাকাটায় ছাড় নিয়ে বচসা শুরু হয়। দোকানের সেলসম্যানদের সঙ্গে বচসা শুরু করে অভিযুক্ত। বচসা সপ্তমে পৌঁছলে অভিযুক্ত বন্দুক বের করে গুলি করে। তারপরে পালিয়ে যায়। ঘটনার সময় মোট চারজনের আঘাত লাগে। তার মধ্যেই দুজন মারা গিয়েছেন।

খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শোরুমটি সিল করে দেওয়া হয়। মল থেকে সকলকে বের করে নিয়ে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+