গর্ভবতী স্ত্রীর সামনেই স্বামীকে ছুরির কোপ, 'অনার কিলিং' সন্দেহে চাঞ্চল্য তেলাঙ্গানায়

এই ঘটনা কোনও সিনেমায় দেখা নৃশংস দৃশ্যের থেকে কিছু কম নয়। তেলাঙ্গানার নালগোন্ডায় গর্ভবতী স্ত্রীর সামনেই খুন করা হল তাঁর স্বামীকে

এই ঘটনা কোনও সিনেমায় দেখা নৃশংস দৃশ্যের থেকে কিছু কম নয়। তেলাঙ্গানার নালগোন্ডায় গর্ভবতী স্ত্রীর সামনেই খুন করা হল তাঁর স্বামীকে। রক্তাক্ত পরিস্থিতি আর আর্তনাদে কান্নায় ফেটে পড়েন স্ত্রী অমৃতা বর্শিনী।

গর্ভবতী স্ত্রীর সামনেই স্বামীকে ছুরির কোপ, অনার কিলিং সন্দেহে চাঞ্চল্য তেলাঙ্গানায়


নালগোণ্ডায় স্বামী প্রণয় কুমারের সঙ্গে চিকিৎসকের কাছে গিয়েছিলেন অমৃতা। গর্ভবতী অমৃতা প্রয়োজনীয় চেকআপের জন্য় সেখানে যান। সেই সময়ই প্রণয়কে আক্রমণ করেন কয়েকজন। প্রণয়কে ক্রমেই কোপাতে থাকে আততায়ীরা। ঘটনায় বীভৎসতায় আর্তনাদে ফেটে পড়েন সামনে দাঁড়িয়ে থাকা অমৃতা। এরপরই অস্ত্র সেখানে ফেলে রেখে ছুটে চলে যায় আততায়ীরা।

উল্লেখ্য, ৬ মাস আগে প্রণয়ের সঙ্গে বিয়ে হয় অমৃতার। বিয়েতে উঠে আসে জাতপাতের বিতর্ক। ভিন্ন জাতের ছেলের সঙ্গে অমৃতার বিয়ে নিয়ে তাঁর বাড়ির সদস্যরা প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল। ফলে , এই খুনের ঘটনায় প্রাথমিক ভাবে উঠে আসছে অনার কিলিং -এর তত্ত্ব। পুলিশি তদন্তে আপাতত এমনই ধারণা উঠে আসছে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+