সিগারেটের দোকানের ঠিকানা জানতে চাওয়ায় দিল্লিতে নৃশংসভাবে খুন যুবক

নিছক একটি দোকানের ঠিকানা জানতে চাওয়া। তাই নিয়ে বচসা। যার ফলে প্রাণ গেল ১৯ বছর বয়সী এক তরুণের।

নিছক একটি দোকানের ঠিকানা জানতে চাওয়া। তাই নিয়ে বচসা। যার ফলে প্রাণ গেল ১৯ বছর বয়সী এক তরুণের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির বিজয় বিহার এলাকায়। ঘটনায় অভিযুক্তদের মধ্যে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। বাকী তিনজনের খোঁজে তল্লাশি চলছে।

সিগারেটের দোকানের ঠিকানা জানতে চাওয়ায় দিল্লিতে খুন যুবক

দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার রজনীশ গুপ্তা জানিয়েছেন, চারজন ঘটনায় জড়িত রয়েছে। রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম রাহুল। তিনি দক্ষিণ দিল্লির বের সরাই এলাকার বাসিন্দা। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, বিজয় বিহারে তুতো ভাই নবীনের সঙ্গে দেখা করেন রাহুল। সেখানে তাঁদের পার্টি ছিল। সেখানে মদ্যপানও হয়। রাত দেড়টা নাগাদ সিগারেট কিনতে বেরোন দুজনে। এলাকায় সিগারেটের দোকান খুঁজতে থাকেন। রাস্তার পাশে অভিযুক্তরা বসে ছিল। আশেপাশে কোনও দোকান খোলা রয়েছে কিনা রাহুল তাদের জিজ্ঞাসা করেন।

রাহুলের বাচনভঙ্গি নাকি পছন্দ হয়নি চার অভিযুক্তের। সেজন্য বচসা বেঁধে যায়। আচমকা তাদের মধ্যে একজন পেটে ছুরি ঢুকিয়ে দেয় রাহুলের। ভাই নবীন বাঁচাতে গেলে তাঁর পিঠে ছুরি মারা হয়। ঘটনার পরে দুজনে রাস্তায় অনেকক্ষণ পড়ে ছিলেন। অভিযুক্তরা পালিয়ে যায়। রাস্তা থেকে তাদের তুলে হাসপাতালে ভর্তি করা হলে রাহুলকে মৃত ঘোষণা করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে তৎপরতা শুরু করেছে। অভিযুক্তদের বয়স ১৮ থেকে ২৩ বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+