কুকুরেরও ঠাঁই এসি ঘরে, বিদ্যুত চুরির দায়ে ৭ লক্ষ টাকা জরিমানা মহারাষ্ট্রের জনৈক ব্যক্তিকে

কুকুরেরও ঠাঁই এসি ঘরে, বিদ্যুত চুরির দায়ে ৭ লক্ষ টাকা জরিমানা মহারাষ্ট্রের জনৈক ব্যক্তিকে

যে দেশে লক্ষ লক্ষ মানুষ প্রতিরাতে মাথা গোঁজার ঠাঁই হিসাবে বেছে নেয় ফুটপাতকে সেখানেই এবার ২৪ ঘণ্টা বাড়ির পোষ্য কুকুরদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ব্যবস্থা। যদিও বিদ্যুতের অর্থ পুরোটাই আসছে চুরি করে।

৩৪,৪৬৫ ইউনিট বিদ্যুত খরচের অভিযোগ

৩৪,৪৬৫ ইউনিট বিদ্যুত খরচের অভিযোগ

সূত্রের খবর, নভি মুম্বইয়ের এক বাসিন্দা তার পোষ্য কুকুরের স্বাচ্ছন্দ্যের জন্য তার বাড়িতেই শীতাতপ নিয়ন্ত্রিত একটি ঘরের ব্যবস্থা করেন। এতদিন পর্যন্ত এই খাতে তিনি ৩৪,৪৬৫ ইউনিট বিদ্যুত খরচ করেছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনা সামনে আসার পরেই মহারাষ্ট্র সরকারের তরফে তাকে বিদ্যুত আইন ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি সরকার

ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি সরকার

এদিকে শনিবারই তিনি জরিমানার জন্য ধার্য পুরো টাকাটাই সরকারের হাত তুলে দিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা বা এমএসইডিসিএল ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। তার বাড়িতে বেশ কয়েকটি বিদেশি প্রজাতির নামী-দামী কুকুর রয়েছে বলে জানা যাচ্ছে।

বিদ্যুত আইন ২০০৩ অনুযায়ী ব্যবস্থা

বিদ্যুত আইন ২০০৩ অনুযায়ী ব্যবস্থা

ওই বিদেশি কুকুর গুলিকে স্বাস্থ্যকর পরিবেশে রাখতেই তিনি এতদিন তাদের এসি চালিয়ে রেখেছিলেন বলে জানা যাচ্ছে। বিদ্যুত আইন ২০০৩-র ১৩৫ নম্বর ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েচে বলে সরকারি ভাবে জানা যাচ্ছে। যদিও কী কারণে ওই ব্যক্তির নাম প্রকাশ করা যাচ্ছে না তা কোনও সরকারি কর্মচারীই খোলসা করে বলতে চাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+