এক ব্যক্তির আত্মহত্যার ঝাঁপে, মৃত্যু হল নিচে শোওয়া বৃদ্ধার!
চেন্নাই, ৩০ আগস্ট : একটু খোলামেলা পরিবেশে আরামের জন্য একতলার বাড়ির বাইরে খাট লাগিয়ে ঘুমাচ্ছিলেন বৃদ্ধা। কিন্তু কে জানত এই ঘুমই শেষ ঘুম হতে চলেছে তাঁর। অন্য কারোর আত্মহত্যার চেষ্টায় প্রাণ দিতে হবে তাঁকে। কথায় বলে "আরাম হারাম হ্যায়"। সত্তর বছরের বৃদ্ধার ক্ষেত্রে সেকথা খেটেও গেল। [ছেলের সঙ্গে গায়ের রঙ মেলেনি, অপহরণকারী সন্দেহে বেদম মার মহিলাকে!]
জীবন থেকে হতাশ হয়ে আত্মহত্যার জন্য তিন তলার একটি বাড়ি থেকে ঝাঁপ মেরেছিলেন বছর ৩৭-এর এক ব্যক্তি। কিন্তু ওই ব্যক্তির আত্মহত্যার ঝাঁপে মৃত্যু হল নিচে শুয়ে থাকা বৃদ্ধার। একটু হাওয়ার জন্য বাইরে খাট লাগিয়ে শুয়েছিলেন তিনি। ওই ব্যক্তি ঝাঁপ দিয়ে সজোরে পরেন ওই বৃদ্ধার ওপরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। যদিও ওই ব্যক্তি প্রাণে বেঁচে গিয়েছেন। [(Video) গীর্জায় চোখ খুললেন 'যীশু খ্রিস্ট', কিংকর্তব্যবিমূঢ় ভূত বিশারদরা!]

রবিবার এই ঘটে এই ঘটনাটি। বৃদ্ধার নাম সারদা দেবী। একতলায় ঘরে প্রচন্ড গরম লাগছিল বলে একটু আরাম পেতে বাইরে খাট লাগিয়ে শুয়েছিলেন সারদা দেবী। বেশ ঘুমিয়ে পড়েছিলেন। ওই বাড়িরই তিনতলায় থাকতেন সেলভামুরুগান, পেশায় অটোচালক তিনি। জীবন থেকে হতাশ হয়ে নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েই তিনতলার ছাদ থেকে ঝাঁপ মারেব সেলুভামুরুগান। তারপরই এই দুর্ঘটনা। [(ভিডিও) টয়লেট ব্যবহার করতে বাধা, প্রতিবাদে দোকানের কাপে প্রস্রাব করে তা চুমুক দিয়ে খেলেন তরুণী]
পুলিশের অনুমান, ছাদ থেকে ঝাঁপ দেওয়ার সময় নিচে যে সারদা দেবী শুয়ে ছিলেন তা দেখতে পাননি সেলুভামুরুগীন। ঠিক তার উপরে আছড়ে পড়েন। তৎক্ষণাৎ মৃত্যু হয় সারদা দেবীর। সেলুভামুরুগান প্রাণে বেঁচে গেলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। [(ছবি) এই তথ্যগুলি জানলে চোখ আপনার কপালে উঠবে!!]
এই ঘটনায় সেলুভামুরুগানের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।












Click it and Unblock the Notifications