এটিএম মেশিনে ডেবিট কার্ড ঢোকাতেই বিদ্যুৎস্পৃষ্ট যুবক
এলাহবাদ, ৭ জুলাই : অটোমেটেড টেলার মেশিন বা এটিম এখন আমাদের জীবনের প্রায় অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। টাকার প্রয়োজনে দরকারে অদরকারে ছুটতে হয় নিকটবর্তী এটিএম-এ। কিন্তু এটিএম থেকে টাকা বের করতে গেলে বিদ্যুতের ঝটকা খেতে হলে...!
আশ্চর্য হবেন না। সোমবার এমনই এক ঘটনা ঘটে গেল। ২৫ বছরের এক তরুণ এটিএম মেশিনের মধ্যে ডেবিট কার্ড ঢোকাতেই তড়িতাহত হলেন। ঘটনাটি ঘটেছে সোমবার উত্তরপ্রদেশের জাঙ্ঘাইএলাকায়।

পুলিশ জানিয়েছে এই যুবকের নাম ব্রিজেশ কুমার যাদব। সোমবারদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে একেবারে চুপচুপে ভিজে এটিএম-এ ঢোকেন ব্রিজেশ। ডেবিট কার্ড বের করে এটিএম মেশিনে ঢোকানো মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হন ব্রিজেশ। ব্রিজেশ সুস্থ আছেন।
এসপি দিগম্বর কুশওয়াহ জানিয়েছেন, এটিএমটি একটি পুরনো বহুতলে অবস্থিত। কোনও তার ছিঁড়ে গিয়েছে কিনা বা খারাপ হয়ে গিয়েছে কিনা তা পরীক্ষা করে দেখছেন আধিকারিকরা।












Click it and Unblock the Notifications