মাঝ আকাশে মহিলা যাত্রীর পাশে বসে হস্তমৈথুন,জানুন কী হল তারপর

মাঝ আকাশে বিমানের মধ্যে সহযাত্রী মহিলাকে লক্ষ্য করে অশালীন ইঙ্গিত। দিল্লি বিমানবন্দরে গ্রেফতার এক ব্যক্তি। দিল্লি পুলিশের কাছে পৃথক অভিযোগ দায়ের।

প্লেনের মধ্যেই এক মহিলাকে অশালীন ও কুরুচিপূর্ণ ইঙ্গিত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। শনিবার সন্ধেয় ইন্ডিগোর উড়ানে হায়দরাবাদ থেকে দিল্লি যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে। রমেশ চাঁদ নামে দিল্লির রোহিণীর ওই বাসিন্দাকে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামামাত্রই গ্রেফতার করা হয়।

মাঝ আকাশে মহিলা যাত্রীর পাশে বসে হস্তমৈথুন,জানুন কী হল তারপর

অভিযোগকারী মহিলার বয়ান অনুযায়ী, তাঁর ঠিক পাশের সিটেই বসেছিল পঞ্চান্ন বছরের রমেশ চাঁদ। হায়দরাবাদ থেকে টেক- অফের সময়েই রমেশ তাঁকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি শুরু করে। এমনকি বিমানের মধ্যে পাশে বসেই রমেশ হস্তমৈথুন করতে থাকে বলেও অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা যাত্রী। অস্বস্তিকর পরিস্থিতিতে বিমান সেবিকার কাছে অভিযোগ জানিয়ে নিজের সিট বদল করেন তিনি।

এরপর দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই ইন্ডিগো-র নিরাপত্তারক্ষীরা রমেশ চাঁদকে ধরে এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেয়। দিল্লি পুলিশের কাছে পৃথকভাবে অভিযোগ দায়ের করেন ওই মহিলা যাত্রী। রমেশ চাঁদের বিরুদ্ধে যৌন হেনস্থা ও মহিলাকে অশালীন ইঙ্গিতের ধারায় জোড়া মামলা রুজু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+