ফের ব্লু হোয়েলের ছায়া, অনলাইনে গেম খেলতে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক
অনলাইনে ভিডিও গেম খেলতে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন মহারাষ্ট্রের এক যুবক।
অনলাইনে ভিডিও গেম খেলতে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন মহারাষ্ট্রের এক যুবক। ফিরে এলো সেই ব্লু হোয়েল গেমের স্মৃতি। পুণের লোনিখান্ড এলাকার বাসিন্দা দিবাকর মালি(২০)-কে বুধবার গলায় দড়ি দেওয়া অবস্থায় নিজের ঘরে ঝুলতে দেখেন পরিবারের লোকেরা। আত্মহত্যা করার আগে দিবাকর বলেছিলেন কালো চিতা খাঁচা থেকে বেরিয়ে এসেছে, তাঁর আর বাঁচার কোনও পথ নেই।

দিবাকরের ঘর থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করেছে পুলিস। তাতে ইংরেজি এবং মারাঠিতে লেখা রয়েছে ফের সূর্যোদয় হবে। পাশে একটি কালো চিতার ছবিও আঁকা রয়েছে।
পরিবারের লোকেরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই ছেলেটি মোবাইল এবং কম্পিউটারে বেশি মগ্ন হয়ে গিয়েছিল। সারাদিনই প্রায় অনলাইনে গেম খেলতে দেখা যেত তাঁকে। ব্লু হোয়েলের মতোই কোনও মারণ ভিডিও গেমে আসক্ত হয়ে পড়েছিল যুবক এমনই মনে করা হচ্ছে। সেই ভিিডও গেম খেলার অংশ হিসেবেই আত্মহত্যা করেছে দিবাকর এমনই মনে করছে লোনিকান্ড থানার পুলিস।
দিবাকরের মা অনুরোধ করেছেন, তাঁর ছেলের মতো পরিণতি যেন আর কারোর না হয় সেকারণে সতর্ক থাকুন অভিভাবকরা। সন্তানদের মোবাইল ফোন ব্যবহারের উপর নজরদারি বাড়ান বলে জানিয়েছেন তিনি।
এদিকে কোথা থেকে দিবাকরের ফোনে এই গেমের লিঙ্ক এলো কীভাবে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে পুলিস। খতিয়ে দেখা হচ্ছে দিবাকরের কম্পিউটারও।












Click it and Unblock the Notifications