১২ বছরের ছেলেকে সিলিং ফ্যানে বেঁধে ফাঁসি দিয়ে খুন বাবার! ঘটনার দৃশ্য ভিডিও করল মেয়ে
ঠিক ৩ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও। আর তাতেই হাড় হিম করা ছবি ধরা পড়ল বেঙ্গালুরুতে।
ঠিক ৩ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও। আর তাতেই হাড় হিম করা ছবি ধরা পড়ল বেঙ্গালুরুতে। এক বাবা তার ১২ বছরের সন্তানকে খুন করল চোখের নিমেষে। জোর করে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় জড়িয়ে ছেলের গলায় ফাঁস, চোখএর নিমেষে স্বব্ধ হয়ে যায় ১২ বছরের কিশোরের গোটা শরীর। আতঙ্কে কেঁপে ওঠে মায়ের বুক। কান্নায় ভোঙে পড়ে বোন।

ঘটনা প্রযুক্তিনগরী বেঙ্গালুরুর। ছেলে বরুণকে জোর করে সিলিং ফ্যানের কাছে টেনে নিয়ে যেতে থাকেন সুরেশ। আর আরেকদিকে সন্তানের চরম পরিণতির আশঙ্কা ঘিরে আতঙ্কে আর্তনাদে কাঁদতে থাকেন মা গীতা। এমন এক পরিস্থিতির মধ্যে জোর করে ১২ বছরের বরুণকে খুন করে তারই বাবা সুরেশ। আর গোটা ঘটনা ক্যামেরাবন্দী করতে থাকে সুরেশের একমাত্র মেয়ে। এরপরই মেয়ের হাতে ফোন দেখে তা ছিনিয়ে নেন মা। আর এখানেই শেষ হয় গোটা ভিডিও।
প্রসঙ্গত, চিটফান্ডের সঙ্গে জড়িত ছিল অভিযুক্ত সুরেশ। বেশ কয়েকদিন ধরে তার পেশাগত দিক থেকে খানিকটা সমস্যা হচ্ছিল। আর তার জেরেই ক্ষোভ আর অবসাদের জেরে ছেলেকে হত্যা করে বাবা।












Click it and Unblock the Notifications