অফিস চত্বরে অধ্যাপিকার স্তন স্পর্শ করে হস্তমৈথুন যুবকের, ভাইরাল খবরে তোলপাড় ইন্টারনেট

নয়াদিল্লির কনৌট প্লেসের এই ঘটনা বৃহস্পতিবারের। তবে দিন দুয়েক হল এই খবর ভাইরাল হয়ে উঠেছে ইন্টারনেটে। এক যুবক আচমকাই ছুটে এসে তাঁর স্তন স্পর্শ করে।

এবার দিনে দুপুরে যৌন নির্যাতনের ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে । দিল্লির কনাট প্লেসে এক ৩২ বছরের অধ্যাপিকাকে শিকার হতে হয়েছে এক বিকৃত মানসিকতার। ওই মহিলার অভিযোগ, তাঁকে এক যুবক ধাওয়া করে একটি বিল্ডিং এর ছাদে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। শুধু তাই নয়, তাঁর সামনে দাঁড়িয়ে ওই যুবক হস্তমৈথুন করতে শুরু করে বলে অভিযোগ করেছেন অধ্যাপিকা।

দিনে দুপুরে বিকৃত যৌন হেনস্থার শিকার অধ্যাপিকা, সামনে দাঁড়িয়ে যুবকের মৈথুন,চুরি ফোন

এক সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওই মহিলা জানিয়েছেন, তাঁর কাজের সময়ের 'ব্রেক'-এ ফোন করার জন্য একটি বিল্ডিং এর ছাদে যান তিনি। অভিযোগ, মধ্য় ২০-এর এক যুবক তাঁকে সেখান পর্যন্ত ধাওয়া করে , ছাদে ওঠে। ওই যুবককে দেখে সন্দেহ হওয়া অধ্যাপিকা জিজ্ঞেস করেন কেন সে ছাদে এসেছে? তখনই অধ্যাপিকাকে ওই যুবক জড়িয়ে ধরে বলে অভিযোগ। এরপর তাঁর সঙ্গে মত্ত অবস্থায় ওই যুক অশ্লীলতার শেষ সীমায় চলে যেতে শুরু করে।

এরপরই, ওই অধ্যাপিকা নিজেকে বাঁচাতে ছাদের দরজার দিকে ছুটে যেতে থাকেন। যুবকটি তাকে আবারও ধাওয়া করলে , অধ্যাপিকা তাকে ঠেলে সরাবার চেষ্টা করেন। এরপরই অধ্যাপিকা মোবাইল ফোন নিয়ে ওই যুবক চম্পট দেয় বলে অভিযোগ অধ্যাপিকার। মহিলার গোটা অভিযোগের সত্যতা ধরা পড়েছে বিল্ডিং এ লাগানো সিসিটিভি ক্যামেরায়। ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের হলেও, ওই যুবককে সিসিটিভি থেকে চেনা যাচ্ছে না। কারণ, ফুটেজে দেখা যাচ্ছে সে মুখ ঢেকে ঘটনাস্থলে যায়। ফলে গোটা বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+