স্ত্রীর বাড়ি ঢুকতে ১০ মিনিট দেরি, তারপর স্বামীর কীর্তি অবাক করার মত
দোষের মধ্যে শুধু ছিল ১০ মিনিট দেরিতে বাড়ি ফেরা। আর তার জন্য ঘটে গেল চাঞ্চল্যকর কাণ্ড। ঘটনাস্থল উত্তর প্রদেশের এটাহ। সেখানে ১০ মিনিট দেরিতে বাড়ি ঢোকার জন্য স্ত্রীকে তিন তালাক দিয়েছে তাঁর স্বামী।
দোষের মধ্যে শুধু ছিল ১০ মিনিট দেরিতে বাড়ি ফেরা। আর তার জন্য ঘটে গেল চাঞ্চল্যকর কাণ্ড। ঘটনাস্থল উত্তর প্রদেশের এটাহ। সেখানে ১০ মিনিট দেরিতে বাড়ি ঢোকার জন্য স্ত্রীকে তিন তালাক দিয়েছে তাঁর স্বামী। এমনই অভিযোগ উঠছে।

সংবাদ সংস্থা এএআই সূত্রের খবর, মহিলা জানিয়েছেন 'আমি আমার অসুস্থ মাকে দেখতে গিয়েছিলাম। আমার স্বামী আমাকে বলেন ৩০ মিনিটের মধ্যে বাড়ি ঢুকতে। আমি ১০ মিনিট দেরিতে ঢুকি। এরপর আমার স্বামী আমার ভাইয়ের মোবাইলে ফোন করেন। আর ফোনেই তিন তালাক দিয়ে দেন। ঘটনায় আমি অত্যন্ত বিস্মিত হয়ে যাই।' উল্লেখ্য তাৎক্ষণিক তিন তালাককে আইনত অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। তারপরও উত্তরপ্রদেশের এই ঘটনায় রীতিমত অবাক অনেকেই।
ওই মহিলার দাবি, তাঁকে অনবরত মারধর করা হত শ্বশুরবাড়িতে। আর স্বামীর থেকে তালাক পাওয়ার পর, এবার মহিলা চাইছেন 'ন্যায়'। তাঁর দাবি,' আমাকে ন্যায় পাইয়েদেওয়াটা সরকারের দায়িত্ব। হয় আমাকে ন্যায় দেওয়া হোক নয়তো আমি আত্মহত্যা করব ।' এমনই হুমকি দিয়েছেন ওই মহিলা।












Click it and Unblock the Notifications