বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক সপ্তাহ ধরে ধর্ষণ যুবতীকে

সিমলার চিড়গাঁও থানার রামপুরের বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে গত ২৪ অক্টোবর আলাপ হয় যুবতীর। প্রথম দর্শনেই দু'জনের দু'জনকে ভালো লাগে। ২৫ অক্টোবর ওই লোকটি যুবতীকে নিয়ে রামপুরের একটি হোটেলে গিয়ে ওঠে। অভিযোগ, সাতদিনের জন্য হোটেলের ঘরটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে ২৫ অক্টোবর রাতে বিয়ের আশ্বাস দিয়ে যুবতীর সঙ্গে শারীরিকভাবে মিলিত হয় অভিযুক্ত। তার পর ৩১ অক্টোবর সকাল পর্যন্ত দফায় দফায় যুবতীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলে লোকটি। কিন্তু ৩১ তারিখ রাতে সে হঠাৎ বেপাত্তা হয়ে যায়।
এর পর ওই যুবতী মানসিকভাবে ভেঙে পড়ে। চিড়গাঁও থানায় ধর্ষণের মামলা রুজু হয়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।












Click it and Unblock the Notifications