মধ্যপ্রদেশে জুতোর মালায় বরণ বিজেপি নেতাকে, ভাইরাল হল ভিডিও

মধ্যপ্রদেশে বিজেপি বিধায়ক তথা এবারের ভোটের প্রার্থী দিলীপ সিং শেখাওয়াতকে জুতোর মালা পরিয়ে দিলেন এক আগন্তুক।

একে প্রতিষ্ঠান বিরোধিতার কারণে রাজ্যে হারার ভয় তাড়া করেছে, তার ওপরে এক একদিন এমন ঘটনা ঘটছে যে বিজেপির মান-সম্মান প্রায় ধুলোয় মিশতে বসেছে মধ্যপ্রদেশে। এবার এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। বিজেপি বিধায়ক তথা এবারের ভোটের প্রার্থী দিলীপ সিং শেখাওয়াতকে জুতোর মালা পরিয়ে দিলেন এক আগন্তুক।

মধ্যপ্রদেশে জুতোর মালায় বরণ বিজেপি নেতাকে, ভাইরাল হল ভিডিও

ঘটনায় রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। এভাবে জনসমক্ষে কেউ জুতোর মালা পরিয়ে দেবেন তা আঁচ করতে পারেননি বিধায়ক তথা দলের কর্মীরাও।

নাগাড়া এলাকা থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখাওয়াত। সেখানেই নিজের কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন তিনি। হঠাৎই ভিড়ের মধ্যে থেকে একজন এসে জুতোর মালা পরিয়ে দেন।

সেই ঘটনার পর অবশ্য বিজেপি সমর্থকদের মারের হাত থেকে বাঁচতে পারেননি অভিযুক্ত। তবে এই ঘটনা ভিডিও বন্দি হয়ে যায়। তা বাইরে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি শিবির। সংবাদসংস্থা এএনআই সেই ভিডিও টুইটারে শেয়ার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+