প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল পোস্ট, যোগী রাজ্য থেকে গ্রেফতার ১
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে অশ্লীল পোস্ট। যার জেরে উত্তর প্রদেশের বুলান্দশহর থেকে একজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মুনাভর খান
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে অশ্লীল পোস্ট। যার জেরে উত্তর প্রদেশের বুলান্দশহর থেকে একজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মুনাভর খান। এসম্পর্কে শনিবার জাহাঙ্গিরাবাদ থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। অভিযোগটি দায়ের করেছিলেন বজরং দলের জেলা প্রধান যতীন্দ্র সিং।

এফআইআর-এ বলা হয়েছে, যতীন্দ্র সিং ১৮ জানুয়ারি সন্ধে ছটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় স্ক্রোরিং করছিলেন। সেই সময় তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল পোস্টটি দেখতে পান। যা কিনা শেয়ার করেছিলেন মুনাভর। অনেকেই সেই পোস্টটি দেখেছিলেন বলেও বলা হয়েছে এফআইআর-এ।
২০০৮ সালের আইটি অ্যাক্টের সেকশন ৬৭ এবং ৬৭-র এ ধারা এফআইআর দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications