যোগী রাজ্যে খুনে অভিযুক্ত পুলিশে চাকরি করছেন ১৯ বছর ধরে! তোলপাড় প্রশাসনে
এযেন গল্পগাঁথা। খুনে অভিযুক্ত ১৯ বছর ধরে পুলিশে চাকরি করছেন। সম্প্রতি বিষয়টি নজরে আসার পর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এযেন গল্পগাঁথা। খুনে অভিযুক্ত ১৯ বছর ধরে পুলিশে চাকরি করছেন। সম্প্রতি বিষয়টি নজরে আসার পর ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, উত্তর প্রদেশে খুনে অভিযুক্ত এক ব্যক্তি গত ১৯ বছর ধরে উত্তরখণ্ডে পুলিশের চাকরি করছিলেন। উত্তর প্রদেশের বরেলিতে ২২ বছরের তরুণকে খুনের অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে।

সম্প্রতি বরেলির এক বাসিন্দা নরেশ কুমার আলমোড়ার পুলিশ সুপারকে মুকেশ নামে ওই যুবকের সম্পর্কে জানতে চান। তারপরেই পুলিশ মহলে তোলপাড় পড়ে যায়। বরেলিতে ১৯৯৭ সালে সেই খুনের ঘটনা ঘটে।
প্রকাশিত খবর অনুযায়ী, তদন্তের পর মুকেশ কুমার নামে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরেলির আদালত মুকেশ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। আলমোড়াতেই কর্মরত ছিলেন ওই যুবক। পন্থনগর থানায় ওউ পুলিশকর্মীর বিরুদ্ধে প্রতারণার মামলাও দায়ের করা হয়েছে।
পুলিশ রিপোর্ট থেকে জানা গিয়েছে, পুলিশ অফিসার পদে কর্মরত থাকা মুকেশ কুমার ২০০১ সালে উত্তরাখণ্ড পুলিশে নিযুক্তির সময় নিজেকে উধম সিং নগরের বাসিন্দা বলে দাবি করেছিল।












Click it and Unblock the Notifications