মোদীকে ঝাঁটা উপহার! কেন এমন আজব ইচ্ছা এই ব্যক্তির
রাজস্থানের ঝাঁটা প্রস্তুতকারক সংস্থা নাকোদা এন্টারপ্রাইজের প্রধান রাহুল জৈন চান, তাঁদের তৈরি 'নমো ঝাঁটা' স্বয়ং দেশের প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে দিতে।
প্রধানমন্ত্রীর স্বচ্ছভারত অভিযানে অনেকেই উদ্বু্দ্ধ হয়েছেন। ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকার থেকে অভিনেত্রী অনুষ্কা শর্মা , অভিনেতা অক্ষয় কুমার সকলেই এখন এই অভিযানের প্রচারে সামিল । আর এই অভিযানকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চেয়ে এখন 'নমো ঝাঁটা' প্রস্তুত করছেন রাজস্থানের এক ব্যাক্তি।

রাজস্থানের ঝাঁটা প্রস্তুতকারক সংস্থা নাকোদা এন্টারপ্রাইজের প্রধান রাহুল জৈন চান, তাঁদের তৈরি 'নমো ঝাঁটা' স্বয়ং দেশের প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে দিতে। এজন্য় বিশেষভাবে বানানো হয়েছে দুটি আলাদা ঝাঁটা। যার দুদিকে স্বচ্ছভারত অভিযানের স্লোগান লেখা আছে। এতদিকে লেখা ' স্বচ্ছভারত অভিযান',আরেকদিকে লেখা 'সবকা সাথ সবকা বিকাশ'।
৩৫ বছর বয়সী রাহুল এই বিশেষভাবে বানানো তাঁর কারখারান ঝাঁটা; প্রধানমন্ত্রীকে উপহার দিতে চেয়ে প্রধানমন্ত্রীর দফতরে ফোনও করেছেন। সেজন্য তাঁকে প্রধানমন্ত্রীর অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার আবেদন জানিয়ে মেল-ও করতে বলা হয়েছে। নরেন্দ্র মোদীকে দেওয়ার জন্য তৈরি এই বিশেষ ঝাঁটা ৮ ফুট ৬ ইঞ্চি লম্বা, ৩ ইঞ্চি চওড়া, এর দাম ৮৫০ টাকা। রাহুলের দাবি এটিই বিশ্বের দীর্ঘতম ঝাঁটা। তবে , আপাতত রাজস্থানের এই যুবক প্রধানমন্ত্রীর দেখা রপাওয়ার অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন।












Click it and Unblock the Notifications