৩০ পাতার সুইসাইড নোট লিখে সংসদের সামনে গাছে ঝুলে আত্মহত্যা

নয়াদিল্লি, ১২ মে : সংসদ ভবনের সামনে একটি গাছে ঝুলে আত্মহত্য়া করলেন এক ব্যক্তি। মৃত্যুর আগে লিখে গিয়েছেন ৩০ পাতার সুইসাইড নোট। এদিন সকালে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নীল জামা ও জিন্স পরিহিত ওই ব্যক্তির পায়ে স্নিকার্স ছিল। সংসদ ভবনের ডানদিনে একটি গাছের সঙ্গে তাঁকে ঝুলতে দেখা গিয়েছে। সেই জায়গাটিতে গাড়ি পার্ক করার জায়গা বলে জানা গিয়েছে।

৩০ পাতার সুইসাইড নোট লিখে সংসদের সামনে গাছে ঝুলে আত্মহত্যা

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রামদয়াল বর্মা (৩৯)। তিনি মধ্যপ্রদেশের শিবপুরি টাউনের বাসিন্দা। তাঁর কাছ থেকে ৩০ পাতার সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, সম্ভবত জুয়ায় বহু টাকা ধার-দেনা হয়ে গিয়েছিল রামদয়ালের। সেই কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। এই এলাকায় বহু বড় বড় সরকারি ভবন ও বাসস্থান রয়েছে। সেখানে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+