মৃত মেয়ের দেহ নিতে বাবার কাছে ঘুষ চাইল হাসপাতাল! তারপর

মর্গ থেকে দেহ বের করতে কতটা অমানবিক হতে পারেন হাসপাতাল কর্মীরা, তাই দেখাল কোয়েম্বাটোরের হাসপাতাল। পরিবারের সদস্যরা নিজেরাই দেহ বের করে নিয়ে গেলেন শেষকৃত্যের জন্য।

মর্গ থেকে দেহ নিতে গিয়ে তিন হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠল তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেনারেল হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে। ওজন কমাতে সালেমের বাসিন্দা, বছর সতেরোর ভাগ্যশ্রী একটি প্রাইভেট হারবাল কেয়ার সেন্টারে ভর্তি ছিল। হতভাগ্য পরিবারের অভিযোগ, এই সময়ই ভুল চিকিৎসায় অচৈতন্য হয়ে পড়ে এবং মারা যায়। পরিবারকে না জানিয়েই ভাগ্যশ্রীকে পাঠিয়ে দেওয়া হয় কোয়েম্বাটোর জেনারেল হাসপাতালে।

মৃত মেয়ের দেহ নিতে বাবার কাছে ঘুষ চাইল হাসপাতাল! তারপর

খবর পেয়েই কোয়েম্বাটোর জেনারেল হাসপাতালে যা ভাগ্যশ্রীর পরিবারের সদস্যরা। এরই মধ্যে দেহের ময়নাতদন্তের পর তা মর্গে রাখা হয়। খোঁজ খবর শুরু করতেই দেহ মর্গের বাইরে এনে পরিবারের হাতে তুলে দিতে হাসপাতালের মর্গের কর্মীরা তিন হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। ঘুষ দিতে অস্বীকার করায় হাসপাতালের কর্মীরা মর্গ থেকেই দেহ নিয়ে যেতে বলে এবং বরফ ছাড়াই দেহ অ্যাম্বুলেন্সে তুলতে বাধ্য় করে। এইভাবেই ভাগ্যশ্রীর দেহ নিয়ে যাওয়া হয় সালেমে। সেখানেই শেষকৃত্য হয় ভাগ্যশ্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+