৪০টি ছুরি আস্ত গিলে খেয়েও দিব্যি সুস্থভাবেই বেঁচে রয়েছেন এই ব্যক্তি!

অমৃতসর, ২২ আগস্ট : পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। পেটের ব্যথা সারাতে অস্ত্রপোচার করতে গিয়ে তো চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। পেট থেকে বেরল ছুরি, চাকু, ব্লেড। তাও আবার একটা দুটো নয়, একেবারে ৪০টা।[(ছবি) ৯টি অদ্ভুদ জিনিস পাওয়া গিয়েছে মানুষের পেটে!]

অবাক হচ্ছেন নিশ্চই? অবাক হওয়ার মতো ঘটনা। তবে এহেন ঘটনার পরও সফল অস্ত্রপোচারে দিব্যি সুস্থ রয়েছেন ওই ব্যক্তি। কিন্তু প্রশ্ন হল ওই ব্যক্তির পেটে এতগুলি ছুড়ি বা ধাতব পাত এল কোথা থেকে? [অপারেশন রুমে প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন মহিলার সঙ্গে সেলফি তুললেন চিকিৎসক]

৪০টি ছুরি আস্ত গিলে খেয়েও দিব্যি বেঁচে রয়েছেন এই ব্যক্তি!

ওই ব্যক্তির কাছে এই বিষয় জানতে চাওয়া হলে তিনি যা উত্তর দিলেন তা শুনলে আরও অবাক হবেন। তাঁর উত্তর ছিল, "আমার ছুরি খেতে ভাল লাগে তাই খেতাম।" [কর্ণগহ্বরে আরশোলা! 'কানের পোকা' বার করতে হুলুস্থুল দিনভর]

পুলিশ আধিকারিক হিসাবে কর্মরত এই ব্যক্তির আচমকাই ধাতুর স্বাদ ভাল লাগতে শুরু করে। বিশেষ করে লোহার স্বাদ। গত দুমাস ধরে তিনি লোহা খাবার নেশায় কখনও ছুঁড়ি, কখনও ছোট বড় ধাতব পাত, ব্লেড যা পেরেছেন খেয়েছেন। [তামিলনাড়ু : এক বছরের মেয়ের পেট থেকে বেরলে সাড়ে ৩ কেজির ভ্রূণ]

৪০টি ছুরি আস্ত গিলে খেয়েও দিব্যি সুস্থভাবেই বেঁচে রয়েছেন এই ব্যক্তি!

এরপর একদিন আচমকা পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে হাসপাতালে যান তিনি। চিকিৎসকরা তাঁর অস্ত্রপোচার করে পেট থেকে সমস্ত ব্লেড ও ছুরি বার করে দেন। অস্ত্রপোচারের পর সুস্থ রয়েছেন ওই ব্যক্তি। শারীরিক অন্য কোনও সমস্যা নেই। [টিউমার ভেবে অপারেশন, বৃদ্ধার যোনি থেকে বেরল 'প্লাস্টিকের বল'!]

৪০টি ছুরি আস্ত গিলে খেয়েও দিব্যি সুস্থভাবেই বেঁচে রয়েছেন এই ব্যক্তি!

চিকিৎসকদের মতে, এটা কিন্তু বিরল ঘটনা। কারণ সাধারণত এইধরণের অস্বাভাবিক মাত্রায় অস্বাভাবিক জিনিস, বিশেষ করে ধাতব বস্তু পেটে দীর্ঘসময় ধরে থাকার ফলে অস্ত্রপোচারের পরও একাধিক সমস্যা হয়ে থাকে রোগীর। কিংবা পেটে ঘা হয়ে যাওয়া, অস্বস্তির সমস্যা রয়ে যায়। কিন্তু এই রোগীর ক্ষেত্রে এমনটা হয়নি। যা যথেষ্ট আশ্চর্যের বলেই মনে করছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। [বিরল রোগে আক্রান্ত ১ বছরের শিশুর ২৫ বছরের যুবকের মতো যৌনাঙ্গ]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+