নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ছেলের, শোকে হাসপাতালে মারা গেলেন বাবাও

মহারাষ্ট্রে নাচতে গিয়ে মৃত্যু ছেলের, শোক সহ্য করতে না পেরে হাসপাতালে মৃত্যু বাবার

নাচতে গিয়ে ছেলে অজ্ঞান হয়ে পড়েছিলেন। ছেলেকে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন প্রৌঢ় বাবা। চিকিৎসকরা যুবককে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যু শোক নিতে পারেননি প্রৌঢ়। হাসপাতালেই মৃত্যু হল বাবার। এই মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রের ভিরার শহরে হয়েছে।

নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ছেলের, শোকে হাসপাতালে মারা গেলেন বাবাও

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠানে শনি ও রবিবার মধ্যরাতে ভিরার গ্লোবাল সিটি কমপ্লেক্সে একটি অনুষ্ঠানে গাবরা নাচছিলেন ৩৬ বছরের মনীশ নারাপজি সোনিগ্রা। নাচতে নাচতে তিনি হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। প্রাথমিকভাবে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। জ্ঞান না ফেরায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, মনীশ নারাপজি সোনিগ্রাকে তাঁর প্রৌঢ় বাবা স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর প্রৌঢ় বাবাকে জানানো হলে, তিনি ভেঙে পড়েন। ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।

রবিবার গুজরাতে একই ধরনের ঘটনা ঘটে। গারবা নাচতে গিয়ে ২১ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুজরাত পুলিশ সূত্রের খবর, আনন্দ জেলায় গাবরা সুরে নাচার সময় তরুণ অজ্ঞান হয়ে পড়েন। তারাপুরের শিব শক্তি সোসাইটি আনন্দে গরবা নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানেই ওই তরুণ নাচে অংশগ্রহণ করেছিলেন। বীরেন্দ্র সিং রাজপুত নামের ওই তরুণ নাচতে নাচতেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যান। তাঁর দাদা নাচের ভিডিও করছিলেন। সেই ভিডিওতেই হঠাৎ করে বীরেন্দ্রকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখা যায়। এরপরেই তাঁকে দ্রুত হাসপাতালে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বীরেন্দ্র গুজরাতের মোরাজ গ্রামের এক স্কুল শিক্ষকের ছোট ছেলে। ঘটনার খবর প্রকাশ হতেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

সম্প্রতি জম্মুতে একটি লাইভ শো চলাকালীন ২০ বছরের শিল্পীর একইভাবে মৃত্যু হয়। জানা যায়, অনুষ্ঠান চলাকালীন তিনি মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর আগে উত্তরপ্রদেশের বরেলিতে এই ধরনের ঘটনা ঘটে। বন্ধুর জন্মদিনে নাচতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান এক ব্যক্তি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+