কাসগঞ্জে সাম্প্রদায়িক হিংসায় 'মৃত ঘোষিত' ব্যক্তি মুখ খুললেন! যোগীরাজ্যে চাঞ্চল্য
সাম্প্রদায়িক হিংসার আগুনে বেশ কিছুদিন ধরেই আশান্ত বিজেপি শাসিত উত্তর প্রদেশের কাসগঞ্জ। গোটা এলাকা এখনও থমথমে। কোথাও আতঙ্ক, তো কোথাও স্বজন হারার বেদনা।
সাম্প্রদায়িক হিংসার আগুনে বেশ কিছুদিন ধরেই আশান্ত বিজেপি শাসিত উত্তর প্রদেশের কাসগঞ্জ। গোটা এলাকা এখনও থমথমে। কোথাও আতঙ্ক, তো কোথাও স্বজন হারার বেদনা। চাপা আর্তনাদ , ভয় মুড়ে ফেলেছে এলাকাবাসীদের। হিংসার জেরে মারা গিয়েছেন এক ২২ বছরের তরতাজা যুবক। অনেকেই গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি। মৃত্যুর খবর আরও এসেছিল। সোশ্যাল মিডিয়ায় ঘোষিত হয় বছর ২৪ এর রাহুল উপাধ্যায়ও নাকি মারা গিয়েছেন। এবার সেই 'মৃত' বলে ঘোষিত হওয়া রাহুলই মুখ খুললেন!

মিডিয়া নিয়ে স্নাতক রাহুল জানিয়েছেন, তিনি নিজেও স্তম্ভিত গোটা ঘটনা নিয়ে। একটি ছোট্ট নিউজ আউটলেট রয়েছে তাঁর। ঘটনার দিন ,তাঁর কাছে বহু ফোন আসতে থাকে, শুধুমাত্র এই খবর জানতে চেয়ে যে তিনি আদৌ 'জীবিত' কী না? অবাক হয়ে যান রাহুল। তাঁর দাবি, কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় সেদিন খবর ছড়ায় যে সাম্প্রদায়িক হিংসায় মারা গিয়েছেন রাহুল।, আর সেই খবরই অগ্নি স্ফুলিঙ্গের মতো কাজ করে! মুহুর্তে ছড়াতে থাকে এই 'ভুয়ো' খবর। রাতারাতি পরিচিত নাম হয়ে যায় 'রাহুল উপাধ্যায়', যিনি হিংসার বলি হয়েছেন..!
দেখা যায়, এলাকায় এই নামেই কেউ থাকেন না। পুলিশ পরবর্তীকালে ভুও রটনা বন্ধ করে জানিয়ে দেয় যে রাগুল জীবিত। কিন্তু রাহুলের স্বাভাবিক জীবনের ওপর যথেষ্ট প্রভাব পড়েছে এই ঘটনা। রাগুল বলছেন, আজকাল যে তাঁকে দেখেন , সেই বলেন 'তুমি তো এখন পরিচিত নাম, সমাজের জন্য কিছু করতে পার তো! ' , কিন্তু রাহুলের দাবি, এভাবে তচিনি আর পরিচিত পেতে চান না। এতে বাড়ছে তাঁর অস্বস্তি। রাহুলের দাবি, তাঁকে ব্যবহার করা হচ্ছে এই সাম্প্রয়িক হিংসার আঁচ বাড়াতে। যা মোটেও পছন্দ করছেন না রাহুল। প্রসঙ্গত, হিংসার আগুন ছড়ায় প্রজাতন্ত্র দিবসের দিন থেকে। একটি মিছিলকে ঘিরে ছড়ায় দাঙ্গা। গোটা ঘটনায় ৮২ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications