বন্ধুর দেহ ২০০ টুকরো করে কমোডে ফ্ল্যাশ! চাঞ্চল্য মহারাষ্ট্রে
মহারাষ্ট্রে এক ব্যক্তিকে খুন করে তার দেহ ২০০ টুকরো করে বাথরুমের কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিল আর এক ব্যক্তি।
মহারাষ্ট্রে এক ব্যক্তিকে খুন করে তার দেহ ২০০ টুকরো করে বাথরুমের কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিল আর এক ব্যক্তি। তবে টুকরো পাইপে আটকে তা বন্ধ হয়ে গেলে গোটা ঘটনা ফাঁস হয়। পুলিশ এসে রহস্য উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, বছর ৫৩-র গণেশ কোলহাতকরকে খুনের অভিযোগে ৪০ বছর বয়সী পিন্টু শর্মাকে গ্রেফতার করা হয়েছে। দুজনে অনেকদিনের বন্ধু ছিল বলেও জানা গিয়েছে।
দুজনের মধ্যে টাকাপয়সা নিয়ে বনিবনা না হওয়ায় এই খুন বলে ডেপুটি পুলিশ সুপার জয়ন্ত বজবলে বলেছেন। গণেশের মীরা রোডে প্রিন্টিং প্রেস ছিল। আর পিন্টু শেয়ারে টাকা খাটাত। ১ লক্ষ টাকা গণেশকে ধার দিয়েছিল পিন্টু। তার মধ্যে ৪০ হাজার টাকা শোধও করা হয়ে গিয়েছিল। তবে বাকী ৬০ হাজার টাকা নিয়ে বিবাদ চরমে ওঠে।
পিন্টু পুলিশকে জানিয়েছে, বিবাদের সময় ধাক্কা মারতেই গণেশ পড়ে গিয়ে মারা যায়। পরে অপরাধ ঢাকতে তাকে ২০০ টুকরো করে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেয় পিন্টু।
যার ফলে পাইপ আটতে যায়। বাইরে থেকে লোক এসে পরিষ্কার করতে গেলে তখনই গোটা ঘটনা ধরা পড়ে। মানুষের শরীরের টুকরো উদ্ধার হয়। পুলিশে খবর দেওয়া হলে পিন্টুকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications