Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মেয়ের মৃতদেহ কাঁধে নিয়েই হাঁটছেন ঈশ্বর! উন্নয়নশীল ভারতের বুকে ফের এক ভয়ঙ্কর ছবি

প্রগতিশীল ভারতের বুকে ফের এক ভয়ঙ্কর! মেয়ের মৃতদেহ নিয়ে মাইলের পর মাইল হাঁটছেন বাবা। এই ছবি সামনে আসতেই গোটা দেশকে কার্যত নাড়িয়ে দিয়েছে। গত কয়েক বছর আগে কার্যত এমনই এক ছবি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। যেখানে স্ত্রীয়ের মৃতদে

উন্নয়নশীল ভারতের বুকে ফের এক ভয়ঙ্কর ছবি! মেয়ের মৃতদেহ নিয়ে মাইলের পর মাইল হাঁটছেন বাবা। এই ছবি সামনে আসতেই গোটা দেশকে কার্যত নাড়িয়ে দিয়েছে। গত কয়েক বছর আগে কার্যত এমনই এক ছবি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। যেখানে স্ত্রীয়ের মৃতদেহ কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায় স্বামীকে। সেই ঘটনার পুনরাবৃত্তি।

উন্নয়নশীল ভারতের বুকে ফের এক ভয়ঙ্কর ছবি

তবে এবার ছবিটা যেন আরও বেদনাদায়ক। শবদেহ গাড়ি না পাওয়ার কারণে মেয়ের মৃতদেহ নিয়েই ১০ কিমি হাঁটলেন বাবা। আর সেভাবেই পৌঁছলেন বাড়িও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের সরগুজায়।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভয়ঙ্কর সেই ঘটনার দৃশ্য! আর তা ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গত কয়েকদিন আগে সরগুজার আমডালা গ্রামের বাসিন্দা ইশ্বর দাসের মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সাত বছরের মেয়ে সুরেখা নিয়ে এরপরেই স্থানীয় লক্ষ্মণপুরের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ঈশ্বর। কিন্তু সেখানে দ্রুত চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি সুরেখাকে।

সকাল সাড় ৭টায় সাত বছরের ওই কিশোরীর মৃত্যু হয় বলে জানা যায়। আর এরপরেই মৃত মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে শববাহী গাড়ির খোঁজ করতে শুরু করেন। কিন্তু হাজারো খুঁজে তা পাননি। আর তা না পাওয়ার পরে মৃত মেয়েকে কাঁধে নিয়েই হাঁটতে শুরু করে দেন ঈশ্বর। প্রায় ১০ কিমি এভাবেই হাঁটে ওই ব্যক্তি!

কি বলছে হাসপাতাল-

ঘটনার ভিডিও ভাইরাল হতেই অস্বস্তি বেড়েছে। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে শববাহী গাড়ি ডাকা হয়েছিল। কিন্তু সেই গাড়ি হাসপাতালে আসতে সাড়ে ৯টা বেজে যায়। কিন্তু সেই সময়ে ওই ব্যক্তি তাঁর মেয়েকে নিয়ে চলে যান। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে- এই ব্যক্তি এক বাচ্চার মৃতদেহ কাঁধে নিয়ে পায়ে হাটছে। আর এই ভিডিও সামনে আসতেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিংহদেও ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

কি বলছেন স্বাস্থ্যমন্ত্রী?

স্বাস্থ্যমন্ত্রী টি এস সিংহদেও জানিয়েছেন, আমি ভিডিওটী দেখেছি। যা সত্যিই খুবই বেদনাদায়ক। এক ব্যক্তি তাঁর বাচ্চাকে সঙ্গে নিয়ে হাঁটছেন, তা কখনও মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য তাঁর। শুধু তাই নয়, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে দাবি সাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্য আধিকারিকদের বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি মন্ত্রীর।

তবে এই ঘটনার ভিডিও সামনে আসার পরেই অস্বস্তিতে সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+