রাতের খাবারে কম মাংস পরিবেশন করায় স্ত্রীর গায়ে আগুন স্বামীর
রাতের খাবারে কম মাংস পরিবেশন করায় স্ত্রীর গায়ে আগুন স্বামীর
একেই নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে উত্তাল দেশ, এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে সামনে এলো আরও এক ভয়ঙ্কর ঘটনা। যা মানুষের মনে ক্রমাগত বাড়তে থাকা অসহিষ্ণুতাকেই আরও প্রকট করে।

রাতের খাবারে কম পরিমাণে মাংস পরিবেশন করার অভিযোগে মুম্বইয়ের এক ব্যক্তি তার স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে দেয় বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের জুঁই-কামোথে গ্রামে। সূত্রের খবর, ৯ই ডিসেম্বর গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত মারুতি সরোদের স্ত্রী পল্লবী সরোদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কিছু ঘন্টার মধ্যেই তিনি মারা যান।
সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে, " অভিযুক্তের স্ত্রী পল্লবী সারোদ রাতের খাবারে তার স্বামীকে কম মাংস পরিবেশন করেন বলে বিরক্ত হয়ে মারুতি সারোদ তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেন। ৩৮ বছরের মারুতি সারোদ পেশায় একজন দিন মজুর এবং চার সন্তানের বাবা। ঘটনার পরই প্রতিবেশীরা ওই মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে ডিওয়াই পাতিল হাসপাতালে নিয়ে যান, পরে তাকে সাওন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত এই ধরণের ঘটনা আগেও প্রত্যক্ষ করেছে দেশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের একটি দোকানের বিরুদ্ধে কম মাংস দেওয়ার অভিযোগ জানান এক অল্প বয়ষ্ক মহিলা ক্রেতা। এরপর দেকানদার তাকে ঠান্ডা মাথায় খুন করেন করেন বলে জানা যায়।












Click it and Unblock the Notifications