জামশেদপুর : স্ত্রীয়ের মুণ্ডচ্ছেদ করল স্বামী, কাটা মাথা নিয়েই আত্মসমপর্ণ
জামশেদপুর, ১৮ ডিসেম্বর : মদ্যপান নিয়ে দিনের পর দিন স্ত্রীয়ের গঞ্জনা আর সহ্য হচ্ছিল না। আর তাই স্ত্রীয়ের মুণ্ডচ্ছেদ করল স্বামী। পরে সেই কাটা মাথা সঙ্গে নিয়ে গিয়ে স্থানীয় সিআরপিএফ ক্যাম্পে আত্মসমর্পণ করল বছর ষাটেকের ওই বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভুমে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে ঘাটশিলা সাব ডিভিশনের গালুডিতে। বৃদ্ধের নাম রিনটু কর্মকার। মদ্যপানের নেশা ক্রমশই তাঁকে বশ করছিল। আর এই মদ্যপান নিয়েই স্ত্রী মনু কর্মকারের (৫৫) প্রায়শত ঝগড়া হত। মদ খাওয়া নিয়ে স্বামীকে রোজ ভালমন্দ শোনাতেন মনুদেবী। বৃহস্পতিবারও ঝগড়া বাড়তে থাকে। এরপরই রাগের মাথায় স্ত্রীয়ের ধড় থেকে মাথা আলাদা করে দেয় স্বামী রিন্টু কর্মকার।

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথমে কুড়ুল নিয়ে আক্রমণ করে রিন্টু। গুরুতর জখম হন মনুদেবী। তারপর কাস্তে দিয়ে মাথাটা ধড় থেকে আলাদা করে দেয়। এরপর সেই কাটা মুণ্ডু নিয়ে সিআরপিএফ অফিসে যায় সে। সিআরপিএফ অফিস থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গালুডি থানার পুলিশ গ্রেফতার করে তাকে। বাড়ি থেকে মনুদেবীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য পাঠানো হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications