স্ত্রীর কাটা মাথা নিয়ে আদালতে হাজির খুনি
স্ত্রীকে খুন করে তাঁর কাটা মাথা ব্য়াগে ঢুকিয়ে আদালতে উপস্থিত হলেন অভিযুক্ত খুনি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বন্ধুমুটু গ্রামে।
রাঁচি, ২৪ ফেব্রুয়ারি : স্ত্রীকে খুন করে তাঁর কাটা মাথা ব্য়াগে ঢুকিয়ে আদালতে উপস্থিত হলেন অভিযুক্ত খুনি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বন্ধমুটু গ্রামে। স্ত্রী অবৈধ সম্পর্কে লিপ্ত, এই সন্দেহের বশে স্ত্রীকে নির্মমভাবে খুন করার অভিযোগ ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ।
ভুবন মারাডি নামের ওই অভিযুক্ত খুনি কে ন্যাশনাল হাইওয়ে ৩৩ থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের বাড়ির পাশে একটি ধানক্ষেতে মহিলার গলা কাটা দেহ পরে থাকতে দেখে পুলিশ । তারপরই খুনির খোঁজ করতে গিয়ে পুলিশ ধরে ফেলে খুনিকে।

জানা গিয়েছে, স্ত্রীর কাটা মাথা ব্যাগে নিয়ে আদালতে আত্মসমর্পন করতে যাচ্ছিলেন অভিযুক্ত ভুবন মারাডি। পুলিশের কাছে একথা স্বীকার করেছে সে।
এদিকে মৃত মহিলার ছিন্নভিন্ন দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে স্ত্রীর অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহকেই খুনের কারণ বলে মনে করছে পুলিশ। এই বিষয়ে প্রতিবশীদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা জানান মারাডির পরিবারে রোজই লেগে থাকতে দাম্পত্য কলহ।












Click it and Unblock the Notifications