স্ত্রীর রক্তাক্ত কাটা মুণ্ড হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে কোথায় গেল স্বামী! আতঙ্কে এলাকা

খুনের পর স্ত্রীর রক্তাক্ত মুণ্ড হাতে নিয়ে রাস্তায় স্বামী

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার রাস্তায় ততক্ষণে পথচলতি মানুষ স্তম্ভিত। অবেকেই তখন বিশ্বাস করতে পারছেন না নিজের চোখের সামনে কী ঘটে যাচ্ছে! দেখা গেল এক ব্যক্তি নিজের হাতে স্ত্রীর কাটা মুণ্ড নিয়ে কোনও আবেগ ছাড়াই হেঁটে যাচ্ছে। চোখে মুখে না রয়েছে ভয়, না রয়েছে গ্লানি! এমনই মত প্রত্যক্ষদর্শীদের। অন্ধ্রপ্রদেশের সত্যনারায়ণপুরমের শ্রীনগর কলোনির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে।

খুনের পর স্ত্রীর রক্তাক্ত মুণ্ড হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে কোথায় গেল স্বামী! আতঙ্কে এলাকা

অভিযুক্ত প্রদীপ কুমার ছুরির আঘাতে নিজের স্ত্রীর গলা কেটে দেয়। এরপর সেই রক্তাক্ত মুণ্ড হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে সোজা সে চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে নিজেকে ধরা দিয়ে , নিজের সমস্ত দোষের কথা স্বীকার করে নেয় প্রদীপ। পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। প্রসঙ্গত, পাঁচ বছর আগে স্ত্রী মনিক্রান্তির সঙ্গে প্রদীপের বিয়ে হয়। কিন্তু প্রতিদিনই তাঁদের মধ্যে ঝগড়া লেগে থাকত। আর সেই সমস্যা , ঝগড়া বাড়তে বাড়তেই দুজনের দূরত্ব বাড়তে থাকে।

ঘটনার দিন রাতে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। ঝগড়ার পরিমাণ এতটাই বাড়তে থাকে যে , ২৩ বছরের মনিক্রান্তিকে ছুড়ির কোপের বসে খুন করে দেয় তাঁর স্বামী প্রদীপ। পরে সমস্ত কথা পুলিশের কাছে স্বীকার করে নেয় সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+