বিহারে মোদীর নামে রাস্তার নামকরণ করায় গলা কেটে হত্যা সত্তরোর্ধ্ব বৃদ্ধকে

বিহারের দ্বারভাঙা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে রাস্তার নামকরণ করায় গণরোষের শিকার হলেন এক সত্তরোর্ধ্ব বৃদ্ধ। তাকে গলা কেটে খুন করা হয়েছে।

বিহারের দ্বারভাঙা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে রাস্তার নামকরণ করায় গণরোষের শিকার হলেন এক সত্তরোর্ধ্ব বৃদ্ধ। তাকে গলা কেটে খুন করা হয়েছে। স্থানীয় টাইমস স্কোয়ারের নাম তিনি বদলে 'নরেন্দ্র মোদী চক' করে দিয়েছিলেন। বিহারে বিজেপির জোট সরকার চলছে। তারপরও এমন ঘটনা ঘটায় শোরগোল পড়ে গিয়েছে।

বিহারে মোদীর নামে রাস্তার নামকরণ করায় গলা কেটে হত্যা

নিহতের নাম রামচন্দ্র যাদব। তিনি বিজেপি সমর্থক ছিলেন। পরিবারের দাবি, ৪০-৫০ জন দুষ্কৃতী হকি স্টিক, তলওয়ার দিয়ে প্রথমে পিটিয়ে গলা কেটে দেয়। এমনই অভিযোগ নিহতের ছোট ছেলে তেজ নারায়ণের। রামচন্দ্রের বড় ছেলের উপরেও হামলা করা হয়েছে। তার অবস্থাও সঙ্গীন।

অভিযোগ, অভিযুক্তরা আরজেডি-র সমর্থক। প্রধানমন্ত্রীর নাম করেও কুকথা বলেছে অভিযুক্তরা। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+