স্ত্রীর মাথা কেটে ভারত মাতার জয় বলে পুলিসের কাছে স্বামী

স্ত্রীকে খুন করে মুণ্ডু কেটে নিয়ে পুলিসের কাছে গেলেন স্বামী। স্ত্রীর মুন্ডু হাতে গাইল জাতীয় সঙ্গীত।

স্ত্রীকে খুন করে মুণ্ডু কেটে নিয়ে পুলিসের কাছে গেলেন স্বামী। স্ত্রীর মুন্ডু হাতে গাইল জাতীয় সঙ্গীত। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে। যুবককে ওই অবস্থায় দেখে চমকে গিয়েছিলেন জাহাঙ্গিরাবাদ থানার পুলিসও।

স্ত্রীর মাথা কেটে ভারত মাতার জয় বলে পুলিসের কাছে স্বামী

জাহাঙ্গিরাবাদ থানার পুলিস জানিয়েছেন শনিবার হঠাৎই এক যুবক কাটা মুণ্ডু নিয়ে থানায় এসে হাজির হয়। তার কাছ থেকে মুন্ডুটা নিতে গেলেই জাতীয় সঙ্গীত গেয়ে ওঠে এবং বলতে থাকে ভারত মাতার জয়। দীর্ঘক্ষণ যুবকের সঙ্গে ধস্তাধস্তির পর তাকে গ্রেফতার করে মুন্ডুটি হেফাজতে নেয় পুলিস।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েেছ। জাহাঙ্গিরাবাদ থানার পুলিস জানিয়েছে অভিযুক্তের নাম অখিলেশ রাওয়ত। ঘটনাটা পুরোটাই গৃহহিংসার পরিণতি বলে জানিয়েছে পুলিস। স্ত্রীকে হত্যা করার পর অভিযুক্ত তার মাথা কাটে বলে দাবি। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+