বাড়ির সামনে প্রস্রাব করা নিয়ে বিবাদ, যুবককে পিটিয়ে হত্যা দিল্লিতে
বাড়ির সামনে প্রস্রাব করার অপরাধে যুবককে পিটিয়ে হত্যা করল পাড়ার বাসিন্দারা। ঘটনাটি দিল্লির গোবিন্দপুরী এলাকার।
বাড়ির সামনে প্রস্রাব করার অপরাধে যুবককে পিটিয়ে হত্যা করল পাড়ার বাসিন্দারা। ঘটনাটি দিল্লির গোবিন্দপুরী এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে লোডশেডিং হয়ে যাওয়ার পরে দিল্লির গোবিন্দপুরী এলাকার বাসিন্দা লিলু নামে এক যুবক বাড়ির বাইরে পায়চারী করছিলেন। সেসময় এলাকারই এক বাসিন্দা ৬৫ বছরের বৃদ্ধা লিলুর বাড়ির সামনে প্রস্রাব করেন।

অভিযোগ, লিলু তাতে আপত্তি জানানোয় শুরু হয় বচসা। বৃদ্ধার দুই ছেলে বাড়ি থেকে বেরিয়ে এসে লিলুকে মারধর করতে শুরু করে। অভিযোগ বৃদ্ধার এক ছেলে রাস্তার ধারে পড়ে থাকা সিমেন্টের স্ল্যাব তুলে লিলুর মাথায় মারে। সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়েন লিলু।
কিন্তু তারপরেও মারধর থামেনি। লিলুকে এলোপাথারি মারতে থাকে বৃদ্ধার দুই ছেলে। বাড়ির লোকেরা আশঙ্কাজনক অবস্থায় লিলুকে হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চিন্ময় বিসওয়াল জানিয়েছেন, লিলুর পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে। শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে। যদিও মৃত যুবক লিলুর বিরুদ্ধে পুলিসের খাতায় একাধিক অভিযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications