বিরিয়ানি বিক্রি করায় যোগী রাজ্যে মার ব্যক্তিকে, দেখুন ভিডিও

বিরিয়ানি বিক্রি করায় যোগী রাজ্যে মার ব্যক্তিকে, দেখুন ভিডিও

গ্রেটার নয়ডা এলাকায় এক বিরিয়ানি বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠল। জানা গিয়েছে, লোকেশ নামের সেই বিরিয়ানি বিক্রেতা গ্রেটার নয়ডায় জাতীয় সড়কের ধারে স্টলে বিরিয়ানি বিক্রি করত। সেখানেই তার উপর চড়াও হয় তিন যুবক। ঘটনাটির ভিডিও করেও রাখা হয়। পরে সেটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হয় ভিডিওটি

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, আমদের কাছে ভিডিওটি এসেছে। সেখানে দেখা যাচ্ছে কয়েকজন মিলে ওই বিরায়ানি বিক্রেতাকে চড় থাপ্পর মারছে। পাশাপাশি তাদের তরফ থেকে বিরিয়ানি বিক্রেতাকে এটাও জিজ্ঞাসা করতে শোনা যায় যে এই এলাকায় কী করে বিরিয়ানি বিক্রি করছে সে! ঘটনাটি শনিবার দিন ঘটে।

পুলিশের বক্তব্য

এই বিষয়ে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এসসি/এসটি-র বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধ আইনের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে। পুলিশ এও জানিয়েছে যে তারা ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করে ফেলেছে। এবং খুব শূঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গ্রেফতার করা হবে।

কী বললেন অভিযোগকারী?

কী বললেন অভিযোগকারী?

এদিকে অভিযোগকারী বিরিয়ানি বিক্রেতা এই বিষয়ে বলেন, 'তারা আমাকে থাপ্পর মারতে শুরু করলে আমি প্রতিবাদ করি। তখন তারা আমাকে গালি দিতে শুরু করে। আমি পুলিশের কাছএ অভিযোগ জানানোর কথা বলায় তারা সেখান থেকে পালিয়ে যায়।'

(প্রতীকী ছবি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+