গরু চোর সন্দেহে বিজেপি শাসিত রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যু প্রৌঢ়ের

বিহারের আরারিয়া জেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল বছর ৫৫-র এক ব্যক্তির।

বিহারের আরারিয়া জেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল বছর ৫৫-র এক ব্যক্তির। অভিযোগ প্রায় শ' তিনেক মানুষ ঘিরে ফেলে পিটিয়ে মেরে ফেলেছে ওই ব্যক্তিকে।

গরু চোর সন্দেহে বিজেপি শাসিত রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় তোলপাড়

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ কাবুল। হামলাকারীদের কাছে ছেড়ে দেওয়ার করুণ আর্তি জানিয়েছিলেন কাবুল। তবে তাঁকে ছাড়া হয়নি। গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয়েছে বলেও খবর।

অভিযোগ, চোর সন্দেহ করে এতজন মানুষ মিলে কাবুলকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে, লাঠি দিয়ে মুখ থেলতে দেয়। প্যান্ট খুলে উলঙ্গ করে দেওয়া হয়। মারতে মারতে প্রাণ বেরিয়ে যায় কাবুলের। এই ঘটনায় মহম্মদ মুসলিম নামে একজন উস্কানি দেয় বলে অভিযোগ। তার গরুই কাবুল চুরি করেছে বলে অভিযোগ ওঠে।

গতবছরের ২৯ ডিসেম্বর এই ঘটনা ঘটে। পুলিশ দুই দিন পরে ঘটনা জানতে পারে। ভিডিও ভাইরাল হওয়ার পরে পুলিশের টনক নড়ে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

প্রসঙ্গত, এই কাবুলের বিরুদ্ধেই সিকাটি পুলিশ থানায় ১৩টি মামলা রয়েছে। মহম্মদ মুসলিম এর আগেও কাবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। তবে পুলিশ তদন্তে নেমে দোষীদের গ্রেফতারের চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+