বৃদ্ধাশ্রম যেতে রাজি না হওয়ায় মাকে খুন ছেলের

দিল্লির সাগরপুরে এক ৭৬ বছর বয়সী মহিলাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে তাঁর ছেলে লক্ষ্মণ।

নয়াদিল্লি, ২৮ এপ্রিল : বৃদ্ধা মায়ের ওপর অত্যাচারের এক মর্মান্তিক ঘটনা উঠে এল দিল্লিতে। অভিযোগ, দিল্লির সাগরপুরে এক ৭৬ বছর বয়সী মহিলাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে তাঁর ছেলে লক্ষ্মণ।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই বেকার ব্যক্তি, লক্ষ্মণ বার বার তার মাকে বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যেতে বলে। সত্তোরোর্ধ ওই মহিলা বৃদ্ধাশ্রমে যেতে না চাওয়ায় তাঁকে মারধর করতে থাকে লক্ষ্মণ। শেষে প্লাস্টিক পাইপের তার দিয়ে মহিলার গলায় ফাঁস লাগিয়ে তাঁকে মেরে ফেলে ছেলে লক্ষ্মণ।

বৃদ্ধাশ্রম যেতে রাজি না হওয়ায় মাকে খুন ছেলের

ঘটনার পর মায়ের মৃতদেহের পাশে ঘণ্টার পর ঘণ্টা বসে ছিল লক্ষ্মণ। ৪৮ বছর বয়সী লক্ষ্মণ। পরে থানায় গিয়ে সে নিজের দোষ স্বীকার করে বলে জানায় পুলিশ।

লক্ষ্মণ বেকার হওয়ায় খরচা চালাতে পারছিলনা। সেজন্য মাকে বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার কথা বলে। যে কথা না মানায় মাকে হত্যা করে সে। এছাড়াও পুলিশ জানিয়েছে, এক মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল লক্ষ্মণ। যা নিজেই পুলিশকে জানিয়েছে সে। যদিও লক্ষ্মণের এই দাবির সত্যতা যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+