সবরিমালায় বিক্ষোভ মধ্যগগনে, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

মাঝবয়সী এক ব্যক্তি বিজেপির বিক্ষোভের মাঝেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সবরিমালায়।

মাঝবয়সী এক ব্যক্তি বিজেপির বিক্ষোভের মাঝেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সবরিমালায়। এদিন ভোর রাতে তিরুবনন্তপুরমে এই ঘটনা ঘটেছে।

সবরিমালায় বিক্ষোভ মধ্যগগনে, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

বিক্ষুব্ধের নাম বেণুগোপালন নায়ার। বয়স ৪৯। নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। সেখানেই খানিক দূরে কেরলের এলডিএফ সরকারের বিরুদ্ধে সবরিমালায় প্রবেশের বাধানিষেধের বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ করেছে। অদূরেই বিজেপির শিবির ছিল।

সেখানে সরবিমালা ইস্যুতে বিজেপিকে নেতৃত্ব দেওয়া সিকে পদ্মনাভন অনশন করছিলেন। সেই অনশন মঞ্চের কাছেই ঘটনাটি ঘটে। উপস্থিত জনতা আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে। তবে ততক্ষণে বেণুগোপালের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বেণুগোপাল আয়াপ্পা বলে চেঁচাতে চেঁচাতে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। তাঁর দুই স্ত্রী ও সন্তান রয়েছে। পারিবারিক কারণেও সে আত্মহত্যার চেষ্টা করতে পারে। পুলিশ তদন্তে নেমেছে। যদিও বিজেপির দাবি পিনারাই বিজয়নের সরকার আয়াপ্পা ভক্তদের বিরুদ্ধে যে নেতিবাচক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদেই বেণুগোপাল নায়ার আত্মহত্যা করেছেন। লাখো ভক্তদের ভাবধারণাকে আঘাত করেছে পিনারাই বিজয়নের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+