একবছর ধরে মেয়েকে লাগাতার যৌন নিগ্রহ বাবার, কোন রাজ্যে মুখ পুড়ল মনুষ্যত্বের
পূর্ব দিল্লির জগতপুরী এলাকায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রীর অভিযোগ, একবছরের বেশি সময় ধরে নিজের ১৫ বছরের মেয়েকে লাগাতার ধর্ষণ করেছে অভিযুক্ত।
পূর্ব দিল্লির জগতপুরী এলাকায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রীর অভিযোগ, একবছরের বেশি সময় ধরে নিজের ১৫ বছরের মেয়েকে লাগাতার ধর্ষণ করেছে অভিযুক্ত।

ডিসিপি ওমবীর সিং জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নাবালক-নাবালিকার বিরুদ্ধে যৌন নির্যাতনমূলক পকসো আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার নাবালিকার মা দেখেন বেশ কিছু টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েকে জিজ্ঞাসা করতেই সে ভেঙে পড়ে। জানায়, শরীর খারাপ লাগায় সে ওষুধ কিনেছে। মাকে মেয়ে জানায় যে গত একবছর ধরে বাবা তাকে ধর্ষণ করে চলেছে। মেয়েকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও পুলিশে খবর দেওয়া হয়।
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, জগতপুরীতে স্ত্রী, মেয়ে ও ১৭ বছরের এক ছেলেকে নিয়ে থাকত অভিযুক্ত। নিগৃহীতা মেয়েটি নবম শ্রেণির ছাত্রী। সে জানিয়েছে, একবছর আগে মদ খেয়ে বাবা বাড়িতে ফিরে তাকে একা পেয়ে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সেই ভয়ে এতদিন চুপ থেকে বাবার অত্যাচার সহ্য করেছে মেয়েটি। পরে মায়ের কাছে মুখ খুলতেই আসল ঘটনা সামনে আসে।
অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর কোনও মহিলাকে সে ধর্ষণ করেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আদালতে পেশ করা হলে তার বিচারবিভাগীয় হেফাজত হয়েছে।












Click it and Unblock the Notifications