৮ বছরের মেয়ের ধর্ষককে যা সাজা দিল গ্রামবাসীরা তা চমকে দেওয়ার মতো
আট বছরের একটি মেয়েকে ধর্ষণ করার অভিযোগে ঝাড়খণ্ডে বেঁধে পিটিয়ে এক ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে বলে খবর।
আট বছরের একটি মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। গ্রামবাসীরাই তাকে সাজা দিল। ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা মিঠুন হাঁসদাকে গ্রামের মধ্যেই বেঁধে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে খবর।
যে মেয়েটি মারা গিয়েছে সে কাছের জলবে গ্রামে বিয়ে উপলক্ষে গিয়েছিল। সেখানে একটি লেকে বন্ধুরা মিলে স্নান করে।

অভিযোগ, মিঠুন নামে ওই ব্যক্তি মেয়েটিকে অপহরণ করে ধর্ষণ করার পরে খুনও করে। পরে দেহ ঝোপের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায়।
পরে মেয়ের খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা তল্লাশি শুরু করে। দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে মিঠুন হাঁসদার বিরুদ্ধে। তারপরই গ্রামের মহিলারা মিলে মিঠুনকে বেঁধে মাটিতে ফেলে পিটিয়ে মেরে ফেলে।
খবর পেয়ে পুলিশ যতক্ষণে পৌঁছয় ততক্ষণে মিঠুনের দেহ নিথর হয়ে গিয়েছে। দুটি দেহই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে মেয়েটি ধর্ষিতা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। রিপোর্ট হাতে এলে তা স্পষ্ট হবে।












Click it and Unblock the Notifications