বুলন্দশহরে কুড়ুল দিয়ে পুলিশ হত্যায় জড়িত অন্যতম অভিযুক্ত পুলিশের জালে
উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ আধিকারিককে খুনের ঘটনায় জড়িত অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ আধিকারিককে খুনের ঘটনায় জড়িত অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কালুয়া। এই নিয়ে মোট দুজন মুখ্য জড়িতকে গ্রেফতার করা হল। ইনস্পেক্টর সুবোধ কুমার সিংকে প্রথমে কুড়ুলের আঘাত করে পরে গুলি করে হত্যা করা হয়। কালুয়া কুড়ুলের আঘাত করেছিল বলে দাবি পুলিশের।

অভিযোগ, গত ৩ ডিসেম্বরের ঘটনায় কুড়ুলের আঘাতে পুলিশ আধিকারিক সুবোধের আঙুল কেটে দেওয়া হয়। পরে তাকে গুলি করা হয়।
এর আগে গত ২৮ ডিসেম্বর প্রশান্ত নটকে গ্রেফতার করা হয়। সে গুলি চালিয়েছিল বলে অভিযোগ।
বুলন্দশহরে কয়েকশো মানুষের হামলার মুখে পড়েন পুলিশ ইনস্পেক্টর সুবোধ কুমার সিং। তাকে পিটিয়ে গুলি করে হত্যা করা হয়। এক যুবকেরও মৃত্যু হয়।
#BulandshahrViolence case: An accused who allegedly attacked Inspector Subodh Kumar with an axe, has been arrested by the police. An axe was recovered from his possession. He will be produced before the court today. pic.twitter.com/vLso8gRoIb
— ANI UP (@ANINewsUP) January 1, 2019
পুলিশ ভিডিও দেখে তিনজনকে চিহ্নিত করেছে। তারপরই প্রথমে প্রশান্ত ও পরে কালুয়াকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে মোট ৩০ জনকে গ্রেফতার করা হল।












Click it and Unblock the Notifications